২৪ বছর পর নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে দ. আফ্রিকা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ পিএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত জয়। ছবি: সংগৃহীত
বিশ্বকাপে আরও একটি বড় জয় পেল দক্ষিণ আফ্রিকা। এবার নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করল টেম্বা বাভুমার দল। আসরের ৩২তম ম্যাচে ১৯০ রানের বড় ব্যবধানে জিতল প্রোটিয়ারা। আর এ জয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল দলটি।
রান বিবেচনায় প্রোটিয়াদের কাছে এটিই সবচেয়ে বড় ব্যবধানে হার নিউজিল্যান্ডের। ১৯৯৯ সালের পর বিশ্বকাপে এই প্রথমবার নিউজিল্যান্ডকে হারালো দক্ষিণ আফ্রিকা।
আজ বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা প্রোটিয়ারা চলতি আসরে কুইন্টন ডি ককের চতুর্থ ও রাসি ভ্যান ডার ডুসেনের দ্বিতীয় সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রানের পাহাড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে ৩৫.৩ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় কিউইরা।
৩৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ. আফ্রিকার বোলারদের তোপে শুরু থেকেই বিপদে পড়ে নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির হয়ে একমাত্র হাফসেঞ্চুরির ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। এই ডানহাতি ৫০ বলে ৬০ রান করেন। এছাড়া ওপেনার উইল ইয়ংয়ের ব্যাট থেকে আসে ৩৩ রান। ড্যারেল মিচেল ২৪ রান করলেও আর কোনো ব্যাটার দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান কেশব মাহারাজ। ৩টি উইকেট দখল করেন মার্কো জানসেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩৮ রান তোলেন দুই দক্ষিণ আফ্রিকান ওপেনার। তবে ট্রেন্ট বোল্টের বলে ব্যক্তিগত ২৪ রানে মাঠ ছাড়েন অধিনায়ক টেম্বা বাভুমা। কিন্তু এরপর তাণ্ডব চালান কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেন। তারা দ্বিতীয় উইকেট জুটিতে ১৮৯ বলে ২০০ রান তোলেন।
এরইমাঝে ওয়ানডে ক্যারিয়ারের ২১তম ও চলমান বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরির মালিক হন ডি কক। টিম সাউদির বলে আউট হওয়ার আগে এই বাঁহাতি ব্যাটার ১১৪ রান করেন। ১১৬ বলে তিনি ১০টি চার ও ৩টি ছক্কা হাঁকান। তবে ডুসেন ছিলেন আরও আক্রমণাত্মক। এই ডানহাতি তুলে নেন ওয়ানডের ষষ্ঠ ও এই আসরের দ্বিতীয় শতক। তিনি শেষ পর্যন্ত ১১৮ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ১৩৩ রান করে সাউদির দ্বিতীয় শিকার হন। ডেভিড মিলার ৩০ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৫৩ করে জেমস নিশামের শিকার হন।
কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান টিম সাউদি। একটি করে উইকেট দখল করেন বোল্ট ও নিশাম।
৭ ম্যাচে ৬ জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে এখন সবার ওপরে দক্ষিণ আফ্রিকা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ৭ ম্যাচ করে খেলে সমান ৮ পয়েন্ট নিয়ে যাথাক্রমে তিন ও চারে রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











