৩০ কোটি বাজেটে ৩০০ কোটি আয়
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
গত ২৮ আগস্ট মুক্তির পর থেকে সাধারণ দর্শক থেকে সমালোচকসহ সবারই প্রশংসা পেয়েছে মালয়ালম সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’।‘ এমপুরান’ সিনেমার ২৬২ কোটি আয়ের রেকর্ড পেছনে ফেলে ডমিনিক অরুণ পরিচালিত সিনেমাটি আগেই সবচেয়ে বেশি আয় করা সিনেমা হয়েছে। এবার ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলকও স্পর্শ করল সিনেমাটি।
রেকর্ডের পর রেকর্ড
কল্যাণী প্রিয়দর্শন অভিনীত ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে। সুপারহিরো ঘরানার এই ছবি পরিচালনা করেছেন ডমিনিক অরুণ এবং প্রযোজনা করেছে দুলকার সালমানের ওয়েফেয়ারার ফিল্মস। মুক্তির মাত্র ৩৮ দিনেই গতকাল ছবিটি ছুঁয়ে ফেলেছে ২৯৯ কোটি রুপি, যা মালয়ালম সিনেমার ইতিহাসে অভূতপূর্ব। আজকের বক্স অফিসের ফল এখনো জানা যায়নি, তবে বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে যে ৩০০ কোটি আয় পূর্ণ করেছে সিনেমাটি। ছবিটি শুধু ভারতের দক্ষিণাঞ্চলেই নয়, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের বিভিন্ন দেশেও দুর্দান্ত ব্যবসা করছে।
দুলকারের উচ্ছ্বাস
প্রযোজক দুলকার সালমান ছবিটির সাফল্য প্রসঙ্গে বলেন, ‘আমরা এখনো বিশ্বাস করতে পারছি না কীভাবে “লোকাহ” সারা বিশ্বের দর্শকের হৃদয় জয় করেছে। আমাদের কাছে এটা ছিল একান্ত, ছোট্ট একটা স্বপ্নের মতো; একটা স্বাধীন সিনেমা। কিন্তু মানুষ যেভাবে এটিকে গ্রহণ করেছে, তা অভূতপূর্ব। আমি ৪০টির বেশি সিনেমা করেছি, কিন্তু এ রকম অভিজ্ঞতা কখনো হয়নি। দর্শকদের অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে তেলেগু দর্শকদের, যাঁরা ছবিটিকে নিজেদের বলে গ্রহণ করেছেন।’
কী আছে ছবিতে
অভিনেতা দুলকার সালমান প্রযোজিত এই ফ্যান্টাসি ড্রামায় প্রধান চরিত্রে আছেন কল্যাণী প্রিয়দর্শন। আরও আছেন স্যান্ডি, অরুণ কুরিয়ান ও নাসলেন। ছবিটি পরিচালনা করেছেন ডমিনিক অরুণ। ‘লোকাহ’র গল্পের সূত্র নেওয়া হয়েছে কেরালার লোককথার কিংবদন্তি চরিত্র ‘কল্লিয়ানকাট্টু নীলি’ থেকে। ছবিতে আরও অভিনয় করেছেন নাসলেন, স্যান্ডি মাস্টার, চন্দু সালিমকুমার ও অরুণ কুরিয়ান।
বিশেষ চরিত্রে আছেন দুলকার নিজেও; অতিথি চরিত্রে আছেন টোভিনো থমাস। পরিচালক ডমিনিক অরুণ নিশ্চিত করেছেন যে সিরিজের দ্বিতীয় কিস্তি ঘুরবে টোভিনো থমাসের চরিত্রকে কেন্দ্র করে। আর তৃতীয় কিস্তিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে দুলকার সালমানকে। এর মধ্যেই সিনেমাটির সিকুয়েলের ঘোষণা এসেছে।
আপ্লুত কল্যাণী
এর আগে ‘হৃদয়ম’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন কল্যাণী; এবার ‘লোকাহ’ দিয়ে গড়লেন নতুন রেকর্ড। দর্শকের ভালোবাসা আর সমালোচকদের প্রশংসায় আপ্লুত অভিনেত্রী। ‘ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছে। ছবির কাজ শুরু করার সময় তো আমরা ভাবিইনি যে এমন কিছু হবে। তখন শুধু মনে হয়েছিল, একটা ভালো গল্প বলার মতো ছবির অংশ হব। কিন্তু মুক্তির পর দর্শক ছবিটিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেলেন। এখন পর্যন্ত আমাদের কাছে বিষয়টা অবাস্তবই মনে হচ্ছে। মুক্তির প্রায় এক মাস পার হয়ে গেছে, কিন্তু কী বলব বুঝতে পারছি না, আমি এখনো বাকরুদ্ধ,’ পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন অভিনেত্রী।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী









