৩৫ বিলিয়ন ডলার রিজার্ভের নতুন রেকর্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
করোনা মহামারীর মধ্যেও বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়লো বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ০৯ বিলিয়ন ডলার। মাত্র তিন সপ্তাহের ব্যবধানেই যোগ হলো আরো প্রায় ৮৬ কোটি ডলার। সংকটকালীন আমদানি ব্যয় ও ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় রিজার্ভ বৃদ্ধিকে খুবই ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা।
রপ্তানি আয়, রেমিটেন্স, বিদেশি ঋণ ও অনুদান থেকে পাওয়া অর্থ থেকে আমদানি ব্যয় মেটানোর পর মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেব করা হয়। বুধবার যা দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৯ বিলিয়ন ডলারে। টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, এ সময় তো ইমপোর্টও কম। ইমপোর্টে সেটেলমেন্টটা যে টাকাটা যায়, সেটা তো আমাদের কম যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় মার্কেট থেকেও আমরা ডলার কিনি। বিভিন্ন সময় ব্যাংকগুলোতেও লিমিট থাকে। এই লিমিটের অতিরিক্ত যখন আসে, তখন বাংলাদেশ ব্যাংকে স্যারেন্ডার করতে হয়। এই সার্বিক অবস্থা মিলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।
এর আগে চলতি মাসের দুই তারিখে বিদেশি মুদ্রার রিজার্ভ আগের সর্বোচ্চ ৩৩ দশমিক ৬৮ বিলিয়নের রেকর্ড ভেঙ্গে দাঁড়ায় ৩৪ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলারে। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ঋণ ও সহায়তা ছাড়ের অর্থও রিজার্ভ সমৃদ্ধ করেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।
অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ জানান, আমদানি ব্যয় কম হওয়ায়, ভ্রমণের জন্যে ব্যয় কম হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে আমাদের বড় রকমের অবস্থান আছে। যেটা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করলো।
চলতিবছর করোনা সংকটে অনেকটাই কমেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। তবে ঈদ উপলক্ষে মে মাসে বেশ খানিকটা বেড়ে ছাড়িয়ে যায় দেড় বিলিয়ন ডলার।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









