৫০০ কোটি পার করলো প্রভাস-দীপিকার কল্কি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ৮ জুলাই ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
নাগ অশ্বিনের ডিস্টোপিয়ান সাই-ফাই ফিল্ম কল্কি ২৮৯৮ এডি ভারতে ৫০০ কোটির ঘর পেরিয়ে গিয়েছে। sacnilk-এর একটি রিপোর্ট অনুসারে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত এই ছবি মুক্তির ১১ দিনে ৫০৬.৮৭ কোটি টাকার ব্যবসা করেছে।
২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি ভারতের বাজাকে বেশ ভালো আয় করছে। রিপোর্ট অনুসারে, কল্কি ২৮৯৮ খ্রিস্টাব্দ সমস্ত ভাষা মিলিয়ে ১১তম দিনে ভারতে প্রায় ৪১.১৭ টাকা (নেট) আয় করেছিল। আর তা যোগ করে দেশে মোট আয়ের সংখ্যা ৫০৬.৮৭ কোটি টাকায় পৌঁছেছে।
কল্কি ২৮৯৮ এডি ২৭ জুন মুক্তি পাওয়ার পর প্রথম দিনে ৯৫.৩ কোটি টাকা আয় করে। প্রথম সপ্তাহে (৮ দিনে) আয় ছিল ৪১৪.৮৫ কোটি টাকা। দশম দিনে ৩৪.১৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। চলতি সপ্তাহে ব্যবসার অঙ্ক কিছুটা হ্রাস পায়, তবে সপ্তাহান্তে নিজের অবস্থান ফিরে পেয়েছে। বিশ্বব্যাপী দীপিকা পাড়়ুকোনের ছবির আয় ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।
নাগ অশ্বিনের ছবিটিকে ৬০০ কোটি বাজেটে, ভারতে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড়, হিন্দি ও ইংরেজি ভাষায় গত ২৭ জুন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এই সাই-ফাই অ্যাকশন ড্রামা। বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত কল্কি ২৮৯৮ খ্রিষ্টাব্দে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, প্রভাস, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়রা।
ছবিটির সিক্যুয়েলেরও খবর রয়েছে। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে নাগ স্বীকার করেছেন যে, যেহেতু তাঁর চারটি প্রধান চরিত্র - ভৈরব (প্রভাস), এসইউ-এম ৮০ (দীপিকা), অশ্বত্থামা (অমিতাভ) এবং সুপ্রিম ইয়াসকিন (কামাল), চেয়েছিলেন সকলের প্রতি ন্যায়বিচার করতে। ‘আমি শীঘ্রই বুঝতে পেরেছিলাম যে, একটি ছবিতে চারটি চরিত্র ফিট করে পরিচালনা করা সম্ভব নয়। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। প্রচুর অ্যাকশন এবং ব্যাকস্টোরি রয়েছে, যা এখনও দেখানো হয়নি এবং সেগুলি সিক্যুয়ালে থাকবে। আমাদের এখনও অনেক শুটিং বাকি আছে, এমনকী নতুন চরিত্রের জন্য কাস্টিংও বাকি আছে।’, বলেন অশ্বিন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








