৫ খাবার: কার্বোহাইড্রেটে ভরপুর হলেও স্বাস্থ্যকর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে ওজন বেড়ে যাওয়ার ভয় কম-বেশি সকলের মনেই আছে। অর্থাৎ, ওজন কমানোর ক্ষেত্রে বছরের পর বছর ধরে কার্বোহাইড্রেট খলনায়কের ভূমিকা পালন করে আসছে। যদিও কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষের জন্য অবশ্যই উপকারী। তাই বলে উচ্চ কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলি সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়ার কোনও কারণ নেই। কারণ, এমন কিছু খাবারে কার্বোহাইড্রেটের মাত্রা বেশি, যা শরীরের উপকারও করে।
উচ্চ মাত্রায় কার্বোহাইড্রেট থাকা সত্ত্বেও পাঁচটি খাবার খুবই স্বাস্থ্যকর। রইল তার তালিকা।
১) কিনুয়া
কিনুয়া এক ধরনের পুষ্টিকর বীজ। যা স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিনুয়াতে রয়েছে ৭০ শতাংশ কার্বহাইড্রেট। উপরন্তু, এতে কোনও গ্লুটেন নেই। তাই এটি গমের একটি বিকল্প হিসাবেও খাওয়া যেতে পারে।
২) ওট্স
ভিটামিন, বিভিন্ন খনিজ এবং অ্যান্টি-অক্সিড্যান্টের একটি দুর্দান্ত উত্স হল ওট্স। এক কাপ কাঁচা ওট্সে ৭০ শতাংশ কার্বোহাইড্রেট থাকে। একটি গবেষণায় বলা হয়েছে, নিয়মিত ওট্স খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কম হয়।
৩) কলা
একটি পাকা কলায় প্রায় ৩১ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। এ ছাড়াও, কলায় আছে পটাশিয়াম এবং ভিটামিন বি৬। পটাশিয়ামের মাত্রা বেশি থাকায় কলা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
৪) মিষ্টি আলু
আধ কাপ মিষ্টি আলুতে প্রায় ২১ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। এ ছাড়াও ভিটামিন এ, ভিটামিন সি এবং পটাশিয়ামের ভাণ্ডার হল মিষ্টি আলু।
৫) বিট
এক কাপ বিটে প্রায় ১০ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। বিভিন্ন খনিজ ভিটামিন এবং অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর বিট রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

