ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২০:০২:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ১৬ মার্চ ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাত্র তিন দিনের ব্যবধানে ৬০ টাকা কেজি দরের বেগুন এখন বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকায়। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী উপজেলার বরইচরা হাটে এই দামে বেগুন বিক্রি করতে দেখা যায়। অথচ রমজানের প্রথমদিন সকালে ঈশ্বরদী বাজারে ৬০ কেজি দরে বিক্রি হয়েছে এ সবজি।

বরইচরা হাটের সবজি বিক্রেতা নাজির হোসেন জানান, আজকে বাজারে অনেক সবজি এসেছে। বিশেষ করে প্রচুর পরিমাণে বেগুন ও বাধাকপি এসেছে। এখন বাজারে সবচেয়ে ভালো বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে। আর একটু নিম্নমানের বেগুন পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হাটে সবজি কিনতে আসা আব্দুল মান্নান বলেন, বেগুনের দাম শুনে আমি নিজেই অবাক হয়ে গেছি। গতবছর রমজানে প্রতিকেজি বেগুন ৬০ থেকে ৯০ টাকায় কিনেছি। এবার হাটে এসে দেখি ৫-১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই এক কেজির পরিবর্তে দুই কেজি কিনেছি।

আড়তদার আমজাদ হোসেন বলেন, ঈশ্বরদীতে প্রচুর সবজির আবাদ হয়। পাশাপাশি বেগুন, আলু, কাঁচামরিচ ও পেঁয়াজসহ বেশকিছু সবজি পাশের জেলা থেকেও আসে। প্রথম রমজানে বেগুনের যে দাম ছিল এখন তার চার ভাগের এক ভাগ দামও নেই। তবে কয়েকদিনের মধ্যে বেগুনের দাম আবার বেড়ে যেতে পারে।

এদিকে বেগুনের দাম কম পাওয়ায় লোকসানের মুখে চাষিরা।

মানিকনগর গ্রামের বেগুন চাষি আনিসুর রহমান বলেন, গতবছর রমজানে চাষিরা বেগুনের ভালো দাম পেয়েছিলেন। তাই এবারও অনেকেই বেগুন চাষ করেছেন। কিন্তু এবার বেগুনের দাম তুলনামূলক অনেক কম। তাই এবার আমাদের লোকসান গুনতে হবে।