‘বাস চালকের অসতর্কতা’র জন্য প্রাণ গেল ১৭ জনের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ঝালকাঠিতে ছত্রকান্দা এলাকায় শনিবার (২২ জুলাই) বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। যার মধ্যে ৩ শিশু, ৮ নারী ও ৬ জন পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে আছেন ২১ জন পুরুষ ও ১২ জন নারী। এই দুর্ঘটনাটির জন্য চালকের অসাবধানতাকে দায়ী করছেন বাসটির যাত্রী, প্রত্যক্ষদর্শী ও বিআরটিএ কর্তৃপক্ষ।
তাদের দাবি, বাস চালানোর সময়ে এর চালক কথা বলতে থাকায় এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে গিয়ে পড়ে। এ ছাড়া, বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকাত আলী সংবাদ মাধ্যমকে জানান, নিহত ও আহতদের অধিকাংশই পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাসিন্দা।
বাসটির কয়েকজন যাত্রী জানান, বাসটির চালক পুরোটা সময় কথা বলছিলেন। দুর্ঘটনা ঘটার সময়ও তিনি বাসের সুপারভাইজারের সঙ্গে কথা বলছিলেন। এই কারণেই বাসটি বাম দিকে রাস্তা থেকে ছিটকে গিয়ে পুকুরে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সুমন গণমাধ্যমকে বলেন, ‘রাস্তা ফাঁকাই ছিল। তারপরেও দেখলাম হঠাৎ-ই বাসটি বাম দিকে কাত হয়ে পুকুরে তলিয়ে গেল। ’
যাত্রীরা জানান, ‘বাশার স্মৃতি পরিবহন’ বাসটি শনিবার সকাল ৯টায় ভান্ডারিয়া থেকে ছেড়ে আসে। ৫২ সিটের বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী তোলে বাসের সুপারভাইজার ও চালক। ঝালকাঠি গাবখান সেতুর আগের এলাকা থেকেও বাসটি যাত্রী নেয়। এরপর বাসটি চালানো শুরু করলে সকাল ১০টার দিকে ছত্রকান্দা সংলগ্ন এলাকাতেই রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়।
ফায়ার সার্ভিস বরিশাল বিভাগীয় উপপরিচালক মিজানুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের ৩টি ইউনিট উদ্ধার তৎপরতা চালিয়ে পুকুরের মধ্যে ডুবে যাওয়া বাসটি ২ ঘণ্টার মধ্যে উদ্ধার করে। বাসের ভেতর থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ’
বাসটির যাত্রী মো. মমিন বলেন, ‘ভান্ডারিয়া থেকে সকাল ৯টায় বাসে উঠি। আমি ওঠার আগেই বাসের সব সিট ভর্তি ছিল। পরে তারা আরও যাত্রী তুলেছে। বাসের চালক পুরো সময়ই সুপারভাইজারের সঙ্গে কথা বলছিলেন। ছত্রকান্দা থেকে যখন যাত্রী নিচ্ছিল তখন ফোনে আমার স্ত্রীকে বলছিলাম, গাবখান সেতুতে থাকতে। কিন্তু, একটু পরেই বিকট শব্দে বাসটি রাস্তার পাশে পানিতে পড়ে যায়। দেখলাম, আমি টাইটানিকের মতো ভাসছি। বাইরে আসার চেষ্টা করেও পারছিলাম না। এক মায়ের কোল থেকে তার শিশুকে নিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করেও পারিনি। বেশ কিছুক্ষণ পর বের হয়ে দেখলাম অনেকেই তখনো বের হতে পারেননি। কয়েকজনকে টেনে বের করতে পেরেছি, কিন্তু আরও অনেকেই আটকে ছিলেন। তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কী হয়েছে জানি না। ’
ভান্ডারিয়া থেকে বরিশাল আসার পথে বাসটি পুকুরে পড়ে ঘটনাস্থলেই ১৭ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। আহতদের প্রথমে ঝালকাঠি জেনারেল হাসপাতালে এবং তাদের মধ্যে গুরুতর ২ জনকে বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ৩ শিশু, ৮ জন নারী ও ৬ জন পুরুষ। আর আহতদের মধ্যে ২১ জন পুরুষ ও ১২ জন নারী।
বিআরটিএর মোটরযান পরিদর্শক অনিমেষ মণ্ডল বলেন, ‘চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বাসটি চালানোর সময়ও কথা বলছিলেন। তার অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা। ’
তিনি বলেন, ‘বাসটি ঢাকা থেকে রেজিস্ট্রেশন ও তৈরি হলেও পরে বরিশালে এনডোর্স করা হয়েছিল। ২০১১ সালে তৈরি বাসটির রুট পারমিট ছিল। চালকের লাইসেন্স ছিল কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে। বাসের মালিক আবুল কালাম আকনের বাড়ি ঝালকাঠি জেলায়। ’
বাসের চালক মোহন দুর্ঘটনার পর পালিয়ে গেছে বলে তিনি নিশ্চিত করেন।
বিআরটিএ কর্তৃপক্ষের মতে, বাসটি পার্শ্ববর্তী পুকুরে পড়েই উল্টে যায়। এর ফলে যাত্রীদের অনেকে বের হতে না পারায় নিহতের সংখ্যা বেড়েছে।
এই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা








