২য় বিয়ে করলেন সংগীতশিল্পী পূজা
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার পারিবারিকভাবে মডেল ও চাকরিজীবী শুভংকর সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।
নিজের নতুন জীবন নিয়ে উচ্ছ্বসিত পূজা গণমাধ্যমকে বলেন, ‘গত এক বছর ধরে আমাদের পরিচয় এবং দারুণ বন্ধুত্ব ছিল। অবশেষে গতকাল আমরা পারিবারিকভাবে বিয়ে করেছি। সবার কাছে আমাদের জন্য আশীর্বাদ চাই।’
পূজার স্বামী শুভংকর সেন পেশায় একজন মডেল হওয়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাংলাদেশের সংগীত অঙ্গনে বাঁধন সরকার পূজা এক অতি পরিচিত নাম। তার গাওয়া ১০টিরও বেশি গান ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক ছাড়িয়ে গেছে।
পূজার সেসব জনপ্রিয় গানের তালিকায় রয়েছে- ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ এবং ‘মিউজিক তোমায় ছেড়ে’ ইত্যাদি।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। চার বছর সংসার করার পর, ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। সব তিক্ততা ভুলে অবশেষে নতুন করে জীবন শুরু করলেন এই সংগীত তারকা।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার










