ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ২৩:৪৪:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
aaa
bbb
করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোভেল করোনভাইরাস (কোভিড-১৯) মহামারী মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজ বুধবার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিকেলে বলেছেন, প্রধানমন্ত্রী আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে সর্বশেষ কোভিড-১৯-এর পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা জারি করেন।


০৮:৩৬ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার অবনতি; আইসিইউতে ভর্তি

জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার অবনতি; আইসিইউতে ভর্তি

প্রাণঘাতি করোনাভাইরাস থেকে সেরে উঠলেও নিউমোনিয়ার জটিলতা থেকে এখনো নিরাপদ পর্যায়ে আসেননি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।


০৪:১৮ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

দেশে ২৪ ঘন্টায় রেকর্ড করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৪৩

দেশে ২৪ ঘন্টায় রেকর্ড করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৪৩

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৮ জন। করোনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৯২৫ জন।


০২:৫৭ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়: বিএসএমএমইউ

করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়: বিএসএমএমইউ

প্রাণঘাতি করোনাভাইরাস  শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট (র‌্যাপিড ডট ব্লট) কার্যকর নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।


০১:২৪ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

অনির্দিষ্টকালের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত

অনির্দিষ্টকালের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। আগের নির্দেশনা অনুযায়ী, অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ ছিল ১৫ জুন পর্যন্ত।


১২:৫১ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

সীমিত পর্যায়ে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু

সীমিত পর্যায়ে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু

বাংলাদেশ আজ মঙ্গলবার সীমিত পর্যায়ে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে। কোভিড-১৯ মহামারীর কারণে প্রায় তিন মাস ধরে ফ্লাইট বন্ধ ছিল।


০৯:৩৯ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

দেশে করোনায় একদিনে মৃত্যু অর্ধশত ছাড়াল, আক্রান্ত ৩৮৬২

দেশে করোনায় একদিনে মৃত্যু অর্ধশত ছাড়াল, আক্রান্ত ৩৮৬২

দেশে করোনাভাইরাসে একদিনে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হলো। একদিনে ৫৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৬২ জনে। আর একদিনে এবং আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৬২ জন।


০৩:০৭ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু

করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান।


০২:২২ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

দেশে ফিরেছেন আমিরাতে আটকেপড়া ১৫৮ বাংলাদেশি

দেশে ফিরেছেন আমিরাতে আটকেপড়া ১৫৮ বাংলাদেশি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকেপড়া ১৫৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।আজ মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট দেশে ফিরেন তারা।


০১:২৮ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

বিশ্ব শান্তি সূচকে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিশ্ব শান্তি সূচকে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিশ্ব শান্তি সূচকে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌(জিপিআই) গত বছরের চেয়ে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌। ১৬৩টি দেশের জিপিআই তালিকায় এবারে বাংলাদেশের অবস্থান ৯৭তম, গতবার ছিল ১০১তম।


০১:০৩ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

রেড জোনে সেনা টহল জোরদার করা হয়েছে: আইএসপিআর

রেড জোনে সেনা টহল জোরদার করা হয়েছে: আইএসপিআর

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মাত্রা অনুসারে সরকার ঘোষিত রেড জোনগুলোতে টহল জোরদার করছে সেনাবাহিনী। এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।


১২:৪৮ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি ঘোষণা

লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি ঘোষণা

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে যে তিনটি জোনে ভাগ করা হচ্ছে, তার মধ্যে লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছাড়া গত ৩১ মে থেকে সীমিত পরিসরে যেভাবে অফিস চলছে, সবুজ জোনে অবস্থিত অফিসগুলো ১৬ থেকে ৩০ জুন পর্যন্ত সেভাবেই চলবে।


০৮:৫৪ পিএম, ১৫ জুন ২০২০ সোমবার

করোনা: মৃত্যু আরও ৩৮, শনাক্ত ৯০ হাজার ছাড়াল

করোনা: মৃত্যু আরও ৩৮, শনাক্ত ৯০ হাজার ছাড়াল

দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর শনাক্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯ জন, মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের।


০২:৪৩ পিএম, ১৫ জুন ২০২০ সোমবার

ঢাকায় লাখে ৬০ জনের বেশি আক্রান্ত হলেই রেড জোন

ঢাকায় লাখে ৬০ জনের বেশি আক্রান্ত হলেই রেড জোন

রাজধানীর কোনো এলাকায় গেল ১৪ দিনে প্রতিলাখে ৬০ জনের বেশি করোনা রোগী শনাক্ত হলেই সেটিকে রেড জোন ঘোষণা দিয়ে লকডাউন করে দেওয়া হবে।


১২:০১ পিএম, ১৫ জুন ২০২০ সোমবার

দেশে করোনায় নতুন শনাক্ত ৩১৪১, মৃত্যু ৩২

দেশে করোনায় নতুন শনাক্ত ৩১৪১, মৃত্যু ৩২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ১৪১ জন। করোনায় মৃত্যু হয়েছে আরও ৩২ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ৯০৩ জন।


০৩:২১ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার

দেশে ফিরেছেন যুক্তরাজ্যে আটকেপড়া ১৫৭ বাংলাদেশি

দেশে ফিরেছেন যুক্তরাজ্যে আটকেপড়া ১৫৭ বাংলাদেশি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে যুক্তরাজ্যে আটকেপড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার রাত ১২টা ৪৫ মিনিটে তাদেরকে দুবাই থেকে বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হয়।


০৩:১০ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার

একটা অদৃশ্য শক্তির ভয়ে ভীত হয়ে থাকবো?: প্রধানমন্ত্রী

একটা অদৃশ্য শক্তির ভয়ে ভীত হয়ে থাকবো?: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের কারণে সংসদে আসতে অনেক জায়গা থেকে আমাকে ভীষণভাবে বাধা দেওয়া হয়েছে, নিষেধ করা হয়েছে। তারা বলেছে- নেত্রী আপনি যাবেন না। আমি বললাম গুলি, বোমা, গ্রেনেড কত কিছুই তো মোকাবিলা করে এই পর্যন্ত এসেছি। আর একটা অদৃশ্য শক্তি তার ভয়ে ভীত হয়ে থাকবো?


০৩:০৮ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


০২:১২ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার

করোনা: সস্ত্রীক সিএমএইচে ভর্তি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

করোনা: সস্ত্রীক সিএমএইচে ভর্তি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নেয়ার পর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুসহ সিএমএইচে ভর্তি হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।


০১:৪২ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার

করোনা আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

করোনা আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

আক্রান্তের সংখ্যায় করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,৮৬৫ জনের মধ্যে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত চীনে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ২২৮ জন। আর বাংলাদেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন।


০৩:০৭ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম: প্রধানমন্ত্রী

বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম: প্রধানমন্ত্রী

সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারাল। আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে।


১২:৩৬ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

স্ত্রীসহ করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

স্ত্রীসহ করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ ছাড়া মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।


০৮:৩০ পিএম, ১২ জুন ২০২০ শুক্রবার

বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেল ২৮৭ জন

বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেল ২৮৭ জন

করোনা সংকটের এই দিনগুলোতে দেশে আটকা পরা ২৮৭ জন বাংলাদেশি ইতালি ফিরে গেছেন। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা রোমের উদ্দেশ্যে যাত্রা করেন।


০৬:৫১ পিএম, ১২ জুন ২০২০ শুক্রবার

করোনায় দেশে গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত

করোনায় দেশে গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে একদিনে সর্বোচ্চ তিন হাজার ৪৭১ জন। সেই সাথে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে ৪৬ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন এবং বাসায় মারা গেছেন ১৪ জন।


০৩:১০ পিএম, ১২ জুন ২০২০ শুক্রবার