ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২৩:৫৫:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
aaa
bbb
দেশের প্রতিটি ঘরে আলো জ্বলবে: প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি ঘরে আলো জ্বলবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন। ৪টি প্রকল্পের উদ্বোধনকালে তিনি বলেন, দেশের প্রতিটি ঘরে আলো জ্বলবে এবং পার্বত্য অঞ্চলের প্রতিটি ঘরে সৌরবিদ্যুত পৌঁছানো হবে।


০১:৪৬ পিএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

সৌদি থেকে দেশে ফিরেছেন হোসনা

সৌদি থেকে দেশে ফিরেছেন হোসনা

অবশেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন সেই হোসনা আক্তার। বুধবার রাত ১১টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তার দেশে ফেরার বিষয়টি রিয়াদ বিমানবন্দর থেকে নিজেই ব্র্যাককে নিশ্চিত করেন হোসনা।


১০:৪৪ এএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

বৈরুতে ৩৫ বাংলাদেশি নারী কর্মী আটক

বৈরুতে ৩৫ বাংলাদেশি নারী কর্মী আটক

লেবাননের রাজধানী বৈরুতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৩৫ বাংলাদেশি নারীকর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এসময় অন্যান্য দেশের আরও ৪৫ নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে অনেকের বৈধ ভিসা (আকামা) থাকলেও ঠিক কী কারণে তাদের আটক করা হয়েছে তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।


০৭:৫৫ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

মুক্তিযুদ্ধের ৪ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুক্তিযুদ্ধের ৪ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গৃহীত ৪টি প্রকল্পের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে প্রকল্পগুলোকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন সরকারপ্রধান।


০৭:১৮ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

সুশাসন প্রতিষ্ঠায় ইউডিসি ব্যাপক ভূমিকা রাখছে: স্পিকার

সুশাসন প্রতিষ্ঠায় ইউডিসি ব্যাপক ভূমিকা রাখছে: স্পিকার

বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো (ইউডিসি) ব্যাপক ভূমিকা রাখছে বলে জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রত্যন্ত অঞ্চলের জনগণ স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে জন্মসনদ প্রাপ্তি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ফলাফল প্রাপ্তিসহ নানাবিধ সেবা গ্রহণ করতে পারছে।


০৫:১৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

প্রধানমন্ত্রী স্পেন যাচ্ছেন রবিবার

প্রধানমন্ত্রী স্পেন যাচ্ছেন রবিবার

স্পেনের রাজধানী মাদ্রিদে ২ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কোপ-২৫) অংশ নিতে রবিবার (১ ডিসেম্বর) স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান বিষয়ক বক্তব্য দেবেন।


০১:১৬ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

হলি আর্টিজান হামলা: প্রাণ হারিয়েছেন যারা

হলি আর্টিজান হামলা: প্রাণ হারিয়েছেন যারা

২০১৬ সালের ১ জুলাই। ওইদিন রাতেই গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দেশি-বিদেশি ২০ জন নাগরিককে নির্মমভাবে হত্যা করে সশস্ত্র জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গ্রেনেডে দুই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মারা যান।


১১:৫৫ এএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

সৌদি থেকে দেশে আনা হচ্ছে হুসনাকে

সৌদি থেকে দেশে আনা হচ্ছে হুসনাকে

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মী হুসনা আক্তারকে উদ্ধারের পর পুলিশের নজরদারিতে ‘সেইফহোমে’ রাখা হয়েছে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


১১:৪৫ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

বাসায় গিয়ে প্রয়াত রবিউল হুসাইনকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাসায় গিয়ে প্রয়াত রবিউল হুসাইনকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি প্রয়াত রবিউল হুসাইনের বাসায় গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে এই কবি ও স্থপতির বাসায় গিয়ে কিছু সময় অবস্থান করেন প্রধানমন্ত্রী।


০৬:৪১ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

সৌদিতে এখন ‘সেইফহোমে’ আছেন হুসনা

সৌদিতে এখন ‘সেইফহোমে’ আছেন হুসনা

সৌদি আরবে নির্যাতনের হাত থেকে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠানো হুসনা আক্তার (২৫) নামে বাংলাদেশি নারী গৃহকর্মী এখন নিরাপদে আছেন। তিনি এখন নাজারান শহরে সেইফ হোমে পুলিশের নজরদারিতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের লেবার উইংয়ের কর্মকর্তা কে এম সালাহউদ্দিন।


১১:১৬ এএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

দুই বাচ্চা নিয়ে সুইসাইড করলে আপনারা খুশি হবেন: বুবলী

দুই বাচ্চা নিয়ে সুইসাইড করলে আপনারা খুশি হবেন: বুবলী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই বাচ্চা নিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন বহিষ্কৃত নরসিংদীর সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলী। তিনি লিখেন, আমার যদি কিছু হয় দুই বাচ্চা নিয়ে সুইসাইড করি, খুশি হবেন তো আপনারা?


০৪:১১ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার

উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা

উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে সরকার দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  


০৫:৫৯ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার

মিয়ানমারের অপপ্রচারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

মিয়ানমারের অপপ্রচারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের অপপ্রচারের কড়া প্রতিবাদে বাংলাদেশ জানিয়েছে, বাংলাদেশের প্রত্যাবাসন বিলম্বিত করার কোনো আগ্রহ নেই। বরং দ্রুততম সময়ে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন করতে নিঃসন্দেহে বাংলাদেশ আন্তরিক।


০৫:০২ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার

ফায়ার সার্ভিসকে তিনটি জাম্বু কুশন দিলেন প্রধানমন্ত্রী

ফায়ার সার্ভিসকে তিনটি জাম্বু কুশন দিলেন প্রধানমন্ত্রী

অগ্নি দুর্ঘটনায় উদ্ধারকাজে ব্যবহার করার জন্য তিনটি অত্যাধুনিক জাম্বু কুশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


০২:১৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার

তাজরীন ট্র্যাজেডির ৭ বছর; নিহতদের প্রতি শ্রদ্ধা

তাজরীন ট্র্যাজেডির ৭ বছর; নিহতদের প্রতি শ্রদ্ধা

আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তুবা গ্রুপের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৭ বছর পূর্তিতে কারখানার সামনে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে নিহতের স্বজন, আহত শ্রমিক, ক্ষতিগ্রস্থ পরিবার ও বিভিন্ন শ্রমিক সংগঠন।


০১:১০ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার

দুর্নীতি করে অর্থ উপার্জন করা যায়, সম্মান নয়: প্রধানমন্ত্রী

দুর্নীতি করে অর্থ উপার্জন করা যায়, সম্মান নয়: প্রধানমন্ত্রী

যুবলীগের নেতাকর্মীদের চাঁদার হিসাব না করে জনকল্যাণে কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করে অর্থ উপার্জন করে আন্তর্জাতিক বড় বড় ব্র্যান্ডের জিনিস পরে ঘুরতে পারেন। এতে হয়তো আত্মতুষ্টি পাওয়া যেতে পারে, মানুষ চেয়ে চেয়ে দেখতে পারে, কিন্তু মানুষের কাছে সম্মান পাওয়া যায় না।


০২:৫৪ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার

দুরারোগ্য ব্যাধির রোগীদের আর্থিক সহায়তায় গেজেট প্রকাশ

দুরারোগ্য ব্যাধির রোগীদের আর্থিক সহায়তায় গেজেট প্রকাশ

দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত দরিদ্র রোগীরা তাদের চিকিৎসার জন্য সরকারের কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন। ২৯ অক্টোবর সমাজ কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে।


০১:৪৯ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার

কলকাতা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কলকাতা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী কলকাতা সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরেছেন। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গিদের নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি রাত ১২টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


১২:৫৪ এএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার

বাংলাদেশ থেকে সাইকেল আমদানিতে আগ্রহী মমতা

বাংলাদেশ থেকে সাইকেল আমদানিতে আগ্রহী মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পারস্পরিক স্বার্থে বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানির আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বাইসাইকেলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ পশ্চিমবঙ্গে সাইকেল রফতানির এ সুযোগটি কাজে লাগাতে পারে।’


১২:৪৪ এএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার

শেখ হাসিনার জন্য ৫০ পদের লাঞ্চ

শেখ হাসিনার জন্য ৫০ পদের লাঞ্চ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিকে সামনে রেখে ৫০ পদের রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। খেলা চলাকালীন ঘণ্টাখানেক সময় মাঠে উপস্থিত থাকবেন শেখ হাসিনা। উপমহাদেশের প্রথম গোলাপি বলের ঐতিহাসিক এই ম্যাচটিকে ঘিরে আয়োজনের কোনো কমতি রাখেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের সিংহাসনে সদ্য আরোহী সৌরভ গাঙ্গুলি।


০৩:২০ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার

ইডেনের মাঠে হাসিনা ও মমতা

ইডেনের মাঠে হাসিনা ও মমতা

বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম দিবারাত্রির টেস্ট দেখতে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ওই স্টেডিয়ামে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।


০১:২৪ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার

আজ ইডেন মাতাবেন রুনা লায়লা

আজ ইডেন মাতাবেন রুনা লায়লা

গোলাপী বলের দিবারাত্রির টেস্টম্যাচের উদ্বোধনীতে আজ দুপুরে ইডেন গার্ডন মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। ইডেনে দিন-রাতের টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছেছেন রুনা লায়লা। আর মাত্র কয়েক ঘন্টা পর কলকাতার ইডেনে ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ।


১২:১০ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার

কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে একদিনের সরকারি সফরে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


১১:৪২ এএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার

কলকাতার পথে প্রধানমন্ত্রী

কলকাতার পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত দু’ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টম্যাচ দেখতে একদিনের সরকারি সফরে আজ শুক্রবার কলকাতা যাচ্ছেন। আজ বেলা ১টা ৩০ মিনিটে এই খেলা শুরু হবে।


১০:৫৯ এএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার