ফণীতে ক্ষতিগ্রস্ত ৬৩ হাজার হেক্টর জমির ফসল: কৃষিমন্ত্রী
সম্প্রতি ভারত ও বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বাংলাদেশের ৩৫ জেলার ২০৯ উপজেলায় প্রায় ৬৩ হাজার ৬৩ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ক্ষতিগ্রস্ত এসব কৃষকদের সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বীজ ও আর্থিক সহযোগিতা দেয়া হবে বলে জানান তিনি।
০৪:৪০ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার
লন্ডন থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
লন্ডন থেকে মোবাইল ফোনে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের ধৈর্য ধরে মনোযোগ সহকারে পুনরায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
১২:১৬ পিএম, ৬ মে ২০১৯ সোমবার
কঙ্গোতে লরির চাপায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নিহত
কঙ্গোতে লরির চাপায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা বেগম নিহত হয়েছেন। কঙ্গোর স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রৌশন আরা বেগম জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন।
১১:৩৯ এএম, ৬ মে ২০১৯ সোমবার
হুমকি পাওয়া ব্যক্তিদের জন্য বিশেষ নিরাপত্তা
যেসব বাংলাদেশি নাগরিকেরা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।এছাড়া হুমকির ঝুঁকি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানান মন্ত্রী।
০৭:৩৩ পিএম, ৫ মে ২০১৯ রবিবার
প্রধানমন্ত্রীর নির্দেশে ফণীতে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান শুরু
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনা অনুযায়ী দেশের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।
০২:৫৭ পিএম, ৫ মে ২০১৯ রবিবার
‘ফণি’ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত
ঘূর্ণিঝড় ‘ফণি’ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
০৩:২৬ পিএম, ৪ মে ২০১৯ শনিবার
১২ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে
ঘূর্ণিঝড় ‘ফণি’র কবল থেকে ক্ষয়-ক্ষতি এড়াতে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলাগুলোতে ১২ লাখ ৪০ হাজার ৭৯৫ জনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
০২:২৮ এএম, ৪ মে ২০১৯ শনিবার
মধ্যরাত থেকে সকালের মধ্যে ‘ফণী’র ছোবল
ঘূর্ণিঝড় ‘ফণী’ আজ শুক্রবার মধ্যরাত থেকে আগামীকাল শনিবার সকালের মধ্যে খুলনা ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যার পর আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর ৩৯ (ঊনচল্লিশ)-এ এই তথ্য জানানো হয়।
০১:২৫ এএম, ৪ মে ২০১৯ শনিবার
৮০ থেকে ১০০ কি. মি. গতিতে বাংলাদেশে আসবে ফণী
ঘূর্ণিঝড় ফণি ভারতের চেয়ে প্রায় অর্ধেক গতিবেগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ। তিনি জানান, উড়িষা রাজ্যে ২০০ কিলোমিটার গতিবেগে ছোবল মারা ফণি দুর্বল হয়ে বাংলাদেশে আসবে ৮০-১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে।
১১:৫১ এএম, ৩ মে ২০১৯ শুক্রবার
ঘূর্ণিঝড় ‘ফণী’ আজ সন্ধ্যায় আঘাত হানবে বাংলাদেশে
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার সন্ধ্যা নাগাদ খুলনা ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশে আঘাত হানবে। আঘাত হানার সময় সামুদ্রিক জলোচ্ছ্বাসসহ ১০০-১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্মুখীন হবে বাংলাদেশ।
০৬:৫১ এএম, ৩ মে ২০১৯ শুক্রবার
রাণী এলিজাবেথের কাছে পরিচয় পেশ করলেন মুনা
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে বাকিংহাম প্যালেসে তার পরিচয়পত্র পেশ করেছেন।
০৫:০০ এএম, ৩ মে ২০১৯ শুক্রবার
ঘূর্ণিঝড় ফণী: পেছাবে না বিসিএস পরীক্ষা
চল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা আগামীকাল শুক্রবার নির্ধারিত সময়েই শুরু হবে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ১৬৫টি কেন্দ্রে সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা শুরু হবে।
০৭:৩৪ পিএম, ২ মে ২০১৯ বৃহস্পতিবার
ঘূর্ণিঝড় ফণীর অবস্থান দেখুন সরাসরি
সময় যত যাচ্ছে, ততই এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। আর সঙ্গে সঙ্গে বাড়ছে শঙ্কাও। ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও এই দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতি নিয়েছে ভারত ও বাংলাদেশ।
০৪:৫৭ পিএম, ২ মে ২০১৯ বৃহস্পতিবার
‘ফণী’র সতর্কতায় সারা দেশে নৌযান চলাচল বন্ধ
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’র সতর্কতা হিসেবে সারাদেশে নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
০৩:৫৩ পিএম, ২ মে ২০১৯ বৃহস্পতিবার
বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে: প্রধানমন্ত্রী
বিএনপির রাজনৈতিক দুরাবস্থার জন্য দলটির নেতারাই দায়ী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপির পরিণতির জন্য তারাই দায়ী। গত নির্বাচনে তারা তিনশ আসনে ছয়শর বেশি দলীয় প্রার্থী দিয়ে মনোনয়ন বাণিজ্য করেছে।
০৩:০৪ পিএম, ২ মে ২০১৯ বৃহস্পতিবার
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সকাল সোয়া ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে যাত্রা শুরু করেন।
১২:৪৬ পিএম, ১ মে ২০১৯ বুধবার
৩৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানানো হয়।
০৭:৫৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
৪ জুলাই থেকে হজ ফ্লাইট
আগামী ৪ জুলাই থেকে হজের ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৩২ দিনে ১৫৭ ডেডিকেটেড ও ৩২ সিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান।
১১:৫৭ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করা হয়েছে।
০৫:১৫ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার
কোরআন প্রতিযোগিতায় পুরষ্কার পেলেন মাশরাফি কন্যা (ভিডিও)
কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় পুরষ্কার পেলেন মাশরাফি কন্যা হুমায়রা মোর্ত্তজা। তার তিলাওয়াতে মুগ্ধ হয়ে অনুষ্ঠানের সভাপতি পাঁচ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করেন।
১১:৩৮ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার
২০১৮ সালে ধর্ষণের শিকার ৩৫৬ শিশু, মৃত্যু ২২ জনের
২০১৮ সালে সারাদেশে যৌন নির্যাতনের শিকার হয়েছে ৪৩৩ শিশু। তাদের মধ্যে ধর্ষণের শিকার হয় ৩৫৬ শিশু। ধর্ষণের পর মারা গেছে ২২ শিশু এবং যৌন নির্যাতনে মারা গেছে এক শিশু।
০৬:২৮ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার
কোনো বিচারপ্রার্থী যেন হয়রানি না হয় : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। কোনো বিচারপ্রার্থী যেন হয়রানির শিকার না হয়।
০২:৩৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার
তিস্তা চুক্তি সই সময়ের ব্যাপার মাত্র: পররাষ্ট্রমন্ত্রী
বহুল আলোচিত তিস্তা চুক্তি সই হওয়া সময়ের ব্যাপার মাত্র বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বলেন, ‘এই চুক্তি সম্পাদনে ভারত ও বাংলাদেশ অভিন্ন অবস্থানে রয়েছে। তিস্তার পানিবন্টন চুক্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
০৩:৩৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে হামলার হুমকি আইএসের
শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার রেশ না কাটতেই বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে হামলা চালানোর হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস।
০৩:৩৬ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা



































