পশ্চিমবঙ্গে আম্পানে ৭২ জনের মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানে ৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখ্যমন্ত্রী মমতা নিজে। ঝড়ে নিহতদের পরিবারকে আড়াই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
০৬:৩২ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
করোনা: বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়াল
বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫০ লাখ ছাড়াল। পাঁচ মাস সময় নিলো কোভিড-১৯ রোগ ৫০ লাখ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত ২৪ ঘণ্টায় যে রিপোর্ট পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে প্রায় ১ লাখ ৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এই সময়ের মধ্যে, এটিই একদিনে সর্বোচ্চ সংক্রমণ।
০৪:০২ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি: কেন্দ্রের সহযোগিতা চাইলেন মমতা
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দক্ষিণবঙ্গে ত্রাণ ও পুনর্গঠনের কাজে কেন্দ্রীয় সরকারের সহায়তা চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
০৩:০২ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
করোনা থেকে একদিনে সুস্থ ৬৩ হাজারের বেশি মানুষ
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত থেকে গত একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন ৬৩ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৬৬৬ জন।
১২:২৮ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
করোনায় বিশ্বে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, হু`র উদ্বেগ
বর্তমান বিশ্বে আতঙ্কের আরেক নাম করোনাভাইরাস। একের পর এক রেকর্ড গড়ে চলেছে কোভিড-১৯ ভাইরাস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ এক লাখ ৬ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। এদিকে ধনী দেশগুলো লকডাউন প্রত্যাহার করে নিচ্ছে, আবার অনেক অঞ্চলে নতুন করে সংক্রমণ বেড়ে চলেছে। তাতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
১২:১৭ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত ৯৫ হাজার, আক্রান্ত প্রায় ১৬ লাখ
করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯১ হাজার ৯৯১ জন এবং মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৯৯৪ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৭৬ জন।
১২:০৮ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ধ্বংস হয়ে গেছে: মমতা
পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ধ্বংস হয়ে গেছে। বাড়িঘর, নদী বাঁধ ভেঙে গেছে, ক্ষেত ভেসে গেছে। উৎকণ্ঠা নিয়ে এসব তথ্য জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১২:০১ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডবে প্রাণ গেল ১০ জনের
ভারতের পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।তিনি বলেন, মৃতের সংখ্যাটা এক্ষুন্নি বলা যাচ্ছে না। তবে ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর পেয়েছি। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, এখনো বিপদ কাটেনি।
১১:৫৬ এএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে হাজারো বাড়ি ধ্বংস, প্রাণহানী
আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। পশ্চিমবঙ্গ উপকূল থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে অবস্থান করলেও এই ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।
০৯:৫২ পিএম, ২০ মে ২০২০ বুধবার
ইমিউনিটির অভাবে আবার ব্যাপক সংক্রমণের ঝুঁকিতে চীন
ইমিউনিটির অভাবে চীনে দ্বিতীয় দফায় ব্যাপক আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা।
০৫:১৯ পিএম, ২০ মে ২০২০ বুধবার
করোনা: আফ্রিকায় লাখ লাখ লোক চরম দারিদ্র্যের মধ্যে পড়তে পারে
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, করোনা মহামারির কারণে আফ্রিকায় লাখ লাখ লোক চরম দারিদ্র্যের মধ্যে পড়তে পারে।
০২:৩৬ পিএম, ২০ মে ২০২০ বুধবার
ঘূর্ণিঝড় আম্পান ‘মরার ওপরে খাঁড়ার ঘা’: মমতা
চলমান করোনা বিপর্যয়ের মধ্যে ঘূর্ণিঝড় আম্পানকে ‘মরার ওপরে খাঁড়ার ঘা’ বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন তিনি।
০১:৩৯ পিএম, ২০ মে ২০২০ বুধবার
করোনা থেকে সুস্থ ৫১ হাজারের বেশি মানুষ
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত থেকে গত একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা ১৯ লাখ ৫৮ হাজার ৪৯৬ জন।
১২:২৫ পিএম, ২০ মে ২০২০ বুধবার
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় তিন লাখ ২৫ হাজার
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ২৪ হাজার ৯১০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ৮৬ হাজার ৩৩২ জন। অপরদিকে ১৯ লাখ ৫৮ হাজার ৪৯৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
১২:২৪ পিএম, ২০ মে ২০২০ বুধবার
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৯৩ হাজার ৫৩৩ জন
করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৯৩ হাজার ৫৩৩ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৬১ হাজার ১৮০ জন।
১২:২১ পিএম, ২০ মে ২০২০ বুধবার
করোনা আক্রান্তের দিক থেকে বিশ্বে তৃতীয় ব্রাজিল
বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে ব্রাজিল তৃতীয় অবস্থানে উঠে এসেছে। সোমবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী তারা এ অবস্থানে এলো।
০৭:২৭ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ালো
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১ হাজার ১৩৯। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ১৬৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৯৭০ জন আক্রান্ত হয়েছে। করোনার প্রকোপে গত ২৪ ঘণ্টায় দেশে ১৩৪ জন মারা গেছে। এছাড়া এ পর্যন্ত মোট ৩৯ হাজার ১৭৪ জন সুস্থ হয়েছে।
০১:৩০ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার
ইয়েমেনে করোনা পরিস্থিতি বিপর্যয়কর হবে: জাতিসংঘ
ইয়েমেনে চলমান খারাপ অবস্থা এবং দেশটিতে মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ফলে সৃষ্ট ভয়ানক পরিস্থিতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার বা ইউএনএইচসিআর।
০১:০৮ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার
ইংল্যান্ডে মুসলিম নারীকে গুলি করে হত্যা
ইংল্যান্ডের ব্লাকবার্ন এলাকায় শপিং সেন্টারের বাইরে গুলিবিদ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় সলফোর্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী।স্থানীয় লিডল সুপার মার্কেটের বাইরে একটি সন্দেহভাজন গাড়ি থেকে গুলি করা হয়। সে তখন পরিবারের সদস্যদের সাথে শপিংয়ে এসেছিল।
১১:৫৩ এএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার
করোনা থেকে সুস্থ ১৯ লাখ ৭ হাজার মানুষ
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত থেকে গত একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন ৪৯ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা ১৯ লাখ ৭ হাজার ৪১৩ জন।
১১:৫২ এএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু প্রায় ৯২ হাজার
করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ২৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৯১ হাজার ৯৮১ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৩৮৩ জন।
১১:৫১ এএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার
বিশ্বব্যাপী করোনায় প্রাণহানি তিন লাখ ২০ হাজার
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ২০ হাজার ১৩৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ৯১ হাজার ৩২৬ জন। অপরদিকে ১৯ লাখ ৭ হাজার ৪১৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
১১:৪৯ এএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার
দ.আফ্রিকায় নতুন করে করোনা আক্রান্ত ১,১৬০
দক্ষিণ আফ্রিকায় রোববার নতুন করে ১ হাজার ১৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত মার্চে দেশটিতে প্রথম এ ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার পর প্রতিদিনের হিসাবে এ সংখ্যা সর্বোচ্চ।
০৭:২২ পিএম, ১৮ মে ২০২০ সোমবার
রাশিয়ায় করোনাভাইরাস নিয়েই শিশুর জন্ম
রাশিয়ার ককেশাস অঞ্চলে করোনাভাইরাস নিয়েই এক শিশুর জন্ম হয়েছে। বার্তা সংস্থা তাস রোববার স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায়।
০৬:২৩ পিএম, ১৮ মে ২০২০ সোমবার
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি































