ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৩:২৫:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে টাইগ্রেসরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২১ এএম, ২২ জুলাই ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

জয় দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখায় সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দুই দল। সিরিজের শেষ ম্যাচটি তাই দুই দলের জন্যই অলিখিত ফাইনাল। যেখানে ভারতের লক্ষ্য টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজ জিতে ঘরে ফেরা। আর বাংলাদেশের লক্ষ্য প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়া।

ইতিহাসের হাতছানির ম্যাচে বাংলাদেশ শিবিরে এসেছে এক পরিবর্তন। মুর্শিদা খাতুনের জায়গায় একাদশে জায়গা করে নিয়েছেন সোবহানা মোস্তারি।

পরিবর্তন এসেছে ভারত শিবিরেও। প্রিয়া পুনিয়াকে বসিয়ে অভিজ্ঞ শেফালি ভার্মাকে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলাচ্ছে সফরকারীরা।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ঋতু মণি, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, রাবেয়া ও শারমিন আক্তার সুপ্তা।