অজয়-কাজল দাম্পতির ‘রজত জয়ন্তী’, সংসারের মন্ত্র কী?
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ২২ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
বলিউডের সেরা জুটিদের মধ্যে অন্যতম কাজল ও অজয় দেবগণ। আর কয়েক দিন পরই অজয়-কাজল দাম্পত্যের ‘রজত জয়ন্তী’।
দেখতে দেখতে দীর্ঘ ২৫ বছর হতে চলল এ তারকা দম্পতির। ১৯৯৯ সালে ২৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন দুজন। বর্তমানে দুই সন্তানের বাবা-মা তারা।
তাদের সুখী গৃহকোণেও যে ঝড় ওঠে না, তাও নয়। তবুও এত বছর তাদের দাম্পত্য টিকে থাকার রহস্য কী? এই প্রশ্ন অনেকের মনেই ওঠে। এর উত্তর দিতে পারেন শুধুই অজয়-কাজল।
জানা গেছে, সংসারের জন্য একটা সময় দীর্ঘ ত্যাগ স্বীকার করেছিলেন কাজল। বিনোদন জগতে থেকে বেশ কিছু বছরের জন্য সরেও গিয়েছিলেন। যদিও দাপটের সঙ্গে আজও অজয় দেবগণ রাজত্ব করে চলেছেন বড়পর্দায়।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এক ছবির প্রচারে একবার সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় অজয়-কাজলকে। তাদের দীর্ঘ বিবাহিত জীবনের রহস্য কী? শুধু ভালবাসা তো নয়, এ কথা বলতেই পারি—এক কথায় জবাব দেন অজয়।
তাহলে কী? তার মতে, প্রথমে ভালবাসা থাকলেও পরবর্তী সময়ে তা অন্য আরও বিষয়ে পরিবর্তিত হয়। যেমন, যত্ন আর দায়-দায়িত্ব। এগুলো থাকলেই বিয়ে টিকে যায়।
তার মতে একটা সফল সম্পর্কের রহস্য আসলে বোঝাপড়া। তিনি বলেন, দুটো মানুষের মানসিকতা সব সময় একরকম হয় না। সব বিয়েতেই ওঠা-পড়া থাকে। সেগুলোকে দূরে সরিয়ে এগিয়ে যেতে হবে। ভুল করলে অপরজনের কাছে ক্ষমা চাইতে হবে। আর সব থেকে বড় বিষয় বিয়ের মধ্যে হলো, ইগো। এটা থাকলে চলবে না। সমস্যা থাকবে। সেগুলোকে বসে মিটিয়ে নিতে হবে।
অজয়-কাজলের মূলমন্ত্র তাদের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া রয়েছে। সময়ের সঙ্গে এই বোঝাপড়া আরও বেড়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










