অফিস পার্টিতে মদপান করে তরুণীর মৃত্যু, ৪ সহকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ১৮ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরে ‘থিংকিং ক্র্যাফট’ নামে একটি প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠানে মদপান করে হোস্টেলে ফেরার পর অসুস্থ হয়ে মারা গেছেন মাহফুজা খাতুন (২২) নামে এক তরুণী।
শনিবার (১৭ জুন) তরুণীর বাবা মোহাম্মদপুর থানায় মামলা করলে ‘থিংকিং ক্র্যাফট’র মালিক সাফওয়ান বিন মোয়াজ্জেমসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন নারী সহকর্মী রয়েছেন।
মৃত মাহফুজা খাতুন লালমাটিয়া ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স এ টেক্সটাইল বিভাগে তৃতীয় বর্ষে পড়াশোনার পাশাপাশি ওই প্রতিষ্ঠানটিতে চাকরি করতেন। লালমাটিয়ার একটি ছাত্রী হোস্টেলে থাকতেন ওই শিক্ষার্থী।
এ ঘটনায় তরুণীর বাবা মামলা দায়ের করেন। মামলায় তিনি তুরাজ, সাফয়ান বিন মোয়াজ্জেম, মো. রানা, ঐশী, অমি চক্রবর্তী, তানজিলা জান্নাত ও তানজু নামে প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মচারীদের আসামি করেছেন। পরে পুলিশ ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মদ ও বিয়ারের বোতল উদ্ধার করে এবং আসামিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে।
শনিবার রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, তরুণী যে প্রতিষ্ঠানে চাকরি করতেন গত বৃহস্পতিবার সেটির বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে রাতে অফিস পার্টি ছিল। সেখানে বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে মদও ছিল। ওই তরুণী মদপান করেছিলেন। পার্টি শেষে শুক্রবার ভোরে হোস্টেলে ফেরেন ওই তরুণী। কিছু সময় পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা সন্ধ্যায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, কী কারণে ওই তরুণীর মৃত্যু হয়েছে বা তাকে ধর্ষণ করা হয়েছে কি না, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক










