অবশেষে নাসরিন-সানী সমঝোতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:০৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭ বুধবার
অবশেষে নাসরিন সুলতানার সঙ্গে সমঝোতা হয়েছে ক্রিকেটার আরাফাত সানীর। আজ সোমবার এ সমঝোতা হয়। ফলে আরাফাত সানীর জামিন স্থায়ী হয়েছে।
জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালতে এই মর্মে একটি আপোশনামা দাখিল করে উভয়পক্ষ। এরপর বিচারক ওই মামলায় আরাফাত সানীর জামিন স্থায়ী করেন।
আপোশনামায় উভয়পক্ষ বলেন, ‘২০১৪ সালের ৪ ডিসেম্বর চার লাখ টাকা দেনমোহর ধার্যে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। যা এখন বেড়ে ১০ লাখ টাকা হবে এবং অদ্য সোমবার পুনরায় বিবাহ রেজিস্ট্রি করে নিব।
এতে আরো বলা হয়, আমরা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে করা মামলা প্রত্যাহার করে নিব এবং এখন থেকে একসঙ্গে সুখে-শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করবো।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সানীর বিরুদ্ধে এ বছর ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন সুলতানা। ওই মামলায় গত ২২ জানুয়ারি সানী গ্রেফতার হলে ওইদিন তার ১ দিনের রিমান্ড মঞ্জুর হয়। প্রায় ১ মাস ১৮দিন কারাভোগের পর গত ৯ মার্চ সানীর জামিন মঞ্জুর করে আদালত। পরে বাদি নাসনির সুলতানা সানীর বিরুদ্ধে যৌতুক আইনে একটি এবং নারী নির্যাতন আইনে আরেকটি মামলা করেন। ওই মামলাগুলোর একটিতে সানীর সঙ্গে তার মাকেও আসামি করা হয়।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা


