‘অবৈধ রুটে’ চলছিল বাস, চালকের ছিল না লাইসেন্স
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
নিহত ফারহানাজ
রাজধানীর মহাখালীর আমতলীতে ফুটপাতে দাঁড়িয়ে থাকা ফারহানাজ নামে এক নারীকে বাস চাপায় নিহতের ঘটনায় বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার ২২ দিন পর শুক্রবার মহাখালী বাসস্ট্যান্ড থেকে চালক মো. শামীম ছৈয়ালকে (২০) গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার শামীমের ড্রাইভিং লাইসেন্স হালকা ধরনের গাড়ি চালানোর জন্য অনুমোদিত ছিল। ওই বাস চালানোর জন্য ঢাকা-ভৈরব রুটের তার অনুমোদন ছিল। কিন্তু বাসের মালিক ঢাকা ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস ব্যানারে (মিরপুর ১৪ থেকে বনানী কাকলি রুট) এর পরিচালনা কমিটির সাথে যোগসাজস করে তাদের প্রতিদিন ৫০০ টাকা করে জমা দিয়ে অনুমোদন বিহীন রুটে বাসটি চালাতেন।
বাস থেকে সারা দিনে প্রায় ৪ হাজার টাকা আয় হলে চালক ৭০০ টাকা এবং হেলপারকে ৪০০ টাকা বেতন দেওয়া হতো। ৪ হাজার টাকার বেশি আয় হলে প্রতি হাজারে তাদের ১০০ টাকা করে বেশি দেওয়া হতো। বেশি টাকা পাওয়ার লোভে মহাখালীতে বেপরোয়াভাবে বাস চালাতে গিয়ে এ দুর্ঘটনা গটে।
উল্লেখ্য, ফারহানাজ মহাখালীর রাইসকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড প্রাগন হাউজে চাকরি করতেন। ঘটনার দিন গত ৫ সেপ্টেম্বর সকাল ৮টা ৫০ মিনিটে ফারহানাজকে অফিসে যাওয়ার জন্য তার স্বামী মহাখালী আমতলী ফ্লাইওভারের পশ্চিম পাশে নামিয়ে দেন। ফারহানাজ রাস্তা পারাপারের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। তখন ক্যান্টনমেন্ট মিনি সার্ভিসের একটি বাস (ঢাকা মেট্রো জ-১১-৩০০৩ ) বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ফুটপাতের ওপর উঠিয়ে দেয়।
ফুটপাতে বাসের জন্য দাঁড়িয়ে থাকা ভুক্তভোগী ফারহানাজকে সজোরে ধাক্কা দেয় বাসটি। ধাক্কায় ফারহানাজ গুরুতর আহত হয়ে রাস্তায় পরে যান এবং অন্য একজন পথচারী কাওছার গোমস্তা আহত হন। ঘটনাস্থলে বাসের চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যান। মুমূর্ষু অবস্থায় ফারহানাজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বনানী থানায় ওই দিনই একটি মামলা রুজু হয়।
মামলাটি প্রথমে তদন্ত শুরু করে বনানী থানা পুলিশ। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলাটি তদন্তকালে গতকাল মহাখালী বাসস্ট্যান্ড থেকে বাসচালক মো. শামীম ছৈয়ালকে গ্রেপ্তার করা হয়।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি






