অভিনেত্রী আহনাকে প্রাণনাশের হুমকি!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০২ এএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
বলিউডের চলতি সময়ের অভিনেত্রী আহনা কুমরা। সম্প্রতি খুনের হুমকি পাওয়ায় খবরের কেন্দ্রে আসেন তিনি। অভিনেত্রীর দাবি, ভোজপুরি অভিনেতা পবন সিংহের অনুরাগীরা তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
‘রাইজ অ্যান্ড ফল’ নামক একটি অনুষ্ঠানে পবন সিংয়ের প্রতিযোগী ছিলেন আহনা। প্রতিযোগিতা চলাকালীন তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়েছিল। পরে অবশ্য দু’জনেই প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যান এবং বিদায় নেওয়ার সময় একে অপরের কাছে ক্ষমাও চেয়ে নেন। কিন্তু সেই ঝগড়ার প্রভাব এখনো আহনার জীবনকে প্রভাবিত করছে।
নায়িকার অভিযোগ, সেই বিবাদের জেরেই পবন সিংহের ভক্তরা তাকে ক্রমাগত হুমকি দিচ্ছেন। বলিউড তাকে সেভাবে স্বীকৃতি না দিলেও, এসব বিতর্কের কারণেই বারবার চর্চার কেন্দ্রে চলে আসেন অভিনেত্রী আহনা কুমরা।
নাসিরুদ্দিন শাহের সঙ্গে ‘সোনা স্পা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ এবং ‘সালাম ভেঙ্কি’-তেও দেখা গেছে তাকে।
কাজের পাশাপাশি নানা সময়ে বিভিন্ন বিতর্কিত ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন তিনি। আলোচনায় আসার অন্যতম প্রধান কারণ ছিল ‘মিটু’ আন্দোলন চলাকালীন পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ।
অভিনেত্রী সালোনি চোপড়ার অভিযোগের সূত্র ধরেই আহনাও মুখ খোলেন। এক সাক্ষাৎকারে আহনা জানান, একটি সিনেমায় কাজের বিষয়ে কথা বলার জন্য সাজিদ খান তাকে নিজের বাড়িতে ডেকেছিলেন।
সেইদিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আহনা বলেন, সাজিদ আমায় স্পর্শ করেননি। কিন্তু অদ্ভুত ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। আমি ভয় না পেয়ে বরং তাকে ঘাবড়ে দেওয়ার জন্য বলেছিলাম যে, আমার মা পুলিশে কাজ করেন। এরপর তিনি আর কথা বাড়ানোর সাহস পাননি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








