অভিষেকেই সেরার তালিকায় জয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
চলতি বছর বলিউডে অভিষেক হয়েছে জয়া আহসানের। প্রথম ছবি ‘কড়ক সিং’ দিয়েই করেছেন বাজিমাত। ছবিটি মুক্তি পেয়েছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে।
এদিকে ২০২৩ সালের ওয়েব কনটেন্টগুলো থেকে অভিনয়শিল্পীদের সেরা পারফর্মেন্সের তালিকা তৈরি করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রথম সিনেমা দিয়েই এ তালিকায় জায়গা করে নিয়েছেন জয়া আহসান।
গতকাল শনিবার প্রকাশ করা হয়েছে তালিকাটি। ‘আউটস্ট্যান্ডিং অন ওটিটি: ব্রেকআউট পারফর্মেন্স’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে প্রথমেই বড় করে রাখা হয়েছে জয়ার ছবি। অভিনেত্রীর মন্তব্যও রাখা হয়েছে।
জয়া বলেছেন, ‘এটা পরিচ্ছন্ন এবং বিভিন্ন ধাপের একটি চরিত্র, আমার স্বাচ্ছন্দ্যের বাইরের বলতে পারেন। যদি এটা দর্শকের ভালো লাগে, তাহলে আমার জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার। কেউ কেউ বলেছেন, আমার পর্দায় উপস্থিতি আরেকটু বেশি হতে পারত; তবে আমার মনে হয় চরিত্রটা বেশ শক্তিশালী। আমি এখন এরকমই নতুন কিছুর খোঁজে আছি।’
এ তালিকায় জয়া ছাড়াও রয়েছেন ‘আম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিজ ২), চিন্তন আর (রাচ ক্লাস), সুভিন্দর পাল (ভিকি কোহরা), রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়াল বাই ফায়ার), সুকান্ত গোয়েল (কালা পানি), ভুবন আরোরা (ফারজি), সিদ্ধান্ত গুপ্তা (জুবিলি) ও গগব দেব রায়ার (স্ক্যাম ২০০৩)।
গোয়েন্দাধর্মী গল্পে নির্মিত হয়েছে ‘কড়ক সিং’ । এর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। প্রধান চরিত্রে দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠীকে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া








