ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ৬:২৩:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

অর্থনীতিতে চীনা ভাইরাসের নেতিবাচক প্রভাব সামান্য

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

অর্থনীতিতে চীনা ভাইরাসের নেতিবাচক প্রভাব সামান্য

অর্থনীতিতে চীনা ভাইরাসের নেতিবাচক প্রভাব সামান্য

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বুধবার বলেছেন, চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাবের কথা এখনই বলা যথেষ্ট আগাম হবে। তবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির ওপর এর নেতিবাচক প্রভাব ‘সামান্য’ হতে পারে।

চীনে নতুন করোনাভাইরাস মহামারীতে নিহতের সংখ্যা ১,৩৫০ ছাড়িয়ে গেছে। তবে আশা করা হচ্ছে এই মাসের শেষের দিকে ভাইরাসের প্রভাব কমতে শুরু করবে।

সিএনবিসি টেলিভিশনকে জর্জিয়েভা বলেন, আইএমএফ আশা করছে অর্থনৈতিক প্রভাব হবে ‘ভি আকৃতির’ ; এতে চীনের অর্থনীতিতে দ্রুত পতনের পর তা দ্রুত পুনরুদ্ধার হবে।

তবে তিনি সতর্ক করে বলেন, ‘এ ধারণা যথেষ্ট আগাম’। কারণ ২০০৩ সালে চীন যখন সার্স ভাইরাসের মহামারির মোকাবেলা করছিল সেই সময়ের চেয়ে বিশ্ব অর্থনীতি এখন কিছুটা দুর্বল।

আইএমএফ-এর মতে চলতি বছরে চীনের প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৬ শতাংশ। ২০০৩ সালে চীনের প্রবৃদ্ধি হয়েছিল ১০ শতাংশ।