ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১:১৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

অর্থাভাবে জাতিসংঘ, চাকরি হারাচ্ছেন ৭ হাজার কর্মী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২০ পিএম, ৩০ মে ২০২৫ শুক্রবার

লোগো

লোগো

অর্থসংকটে পড়েছে জাতিসংঘ। তাদের বাজেট কমাতে হচ্ছে ৩৭০০ কোটি ডলার, সে কারণে চাকরি হারাচ্ছে সংস্থাটির ২০ শতাংশ কর্মী। যার সংখ্যা ৬ হাজার ৯০০। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, আগামী ১৩ জুনের মধ্যে ছাটাইয়ের নির্দেশনা দিয়েছে জাতিসংঘের কর্তৃপক্ষ। তারা বলছে, যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ হয়ে যাওয়ায় তারা অর্থ সংকটে পড়েছে। বিশ্ব সংস্থার মোট তহবিলের ২৫ শতাংশই অনুদান দিত যুক্তরাষ্ট্র। 

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই সহায়তা কমানোর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোতে ১৫০ কোটি ডলারের তহবিল বন্ধ করে দেন তিনি। 

সংস্থাটির ছাটাই সংক্রান্ত একটি মেমো পেয়েছে রয়টার্স। সেখানে মেমোর লেখক হিসেবে চন্দ্রমৌলি রামানাথের নাম ছিল। তবে সেখানে যুক্তরাষ্ট্রের বিষয়টি উল্লেখ ছিল না। মেমোতে লেখা ছিল, ২১ শতকের বহুত্ববাদের চ্যালেঞ্জ মোকাবিলা দুর্দশা কমানোর জন্য আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন।’