অসময়ে থোকায় থোকায় ঝুলছে ‘অমৃত’ আম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২১ নভেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
শুধু গ্রীষ্মকাল নয়, এখন সারা বছর গাছ থেকে মিলছে সুস্বাদু আম। দিনাজপুরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘কাটিমন’ জাতের আমের বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এক কৃষক। এই কাটিমন আম বারোমাস সংগ্রহ করা যায় বলে এর চাহিদা রয়েছে বিশ্বজুড়ে।
অসময়ে এই আম উৎপাদন হওয়ায় এখন চড়া দামে বিক্রি হচ্ছে বাগানের এই আম। কাটিমন আম বাগানে সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। অসময়ের এই কাটিমন জাতের আমকে ‘অমৃত’ আমও বলছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
দিনাজপুরের বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে রোববার (২০ নভেম্বর) গিয়ে দেখা যায়, একই গাছে কোথাও মুকুল আবার কোথাও পাকা আমসহ বিভিন্ন আকারের আম ঝুলছে থোকায় থোকায়। শরীরে শীতের অনুভূতি মিললেও বাগানো থোকা থোকা আম দেখে মনে হচ্ছিলো এ যেন গ্রীষ্মকাল।
অসময়ের এই আমের কথা জিজ্ঞেস করতেই বাগান মালিক মমিনুল ইসলাম জানান, এটি কাটিমন আম। ১২ মাসেই উৎপাদন করা যায় এই আম।
তিনি জানান, কাটিমন জাতের এই আম ১২ মাস গাছ থেকে সংগ্রহ করা যায় বলে এই আম বেশ জনপ্রিয় ছাদবাগান বা শৌখিন বাগানিদের।
খোঁজ নিয়ে জানা যায়, এবারই প্রথম দিনাজপুরের বিরল উপজেলায় বাণিজ্যিকভাবে কাটিমন আমের বাগান গড়ে তুলেছেন কৃষক মমিনুল ইসলাম। উপজেলার শহরগ্রাম ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে তিনি প্রায় তিন বছর আগে দুই একর জমিতে এই বাগান করেছেন এবং ব্যাপক ফলনও হয়েছে। তার বাগানের প্রায় এক হাজার আম গাছ থেকে এরই মধ্যে তিনি আম সংগ্রহ করতে শুরু করেছেন। এই অসময়ে প্রতি কেজি কাটিমন আম বিক্রি করছেন চারশ থেকে সাড়ে চারশ টাকা দরে।
কাটিমন সুস্বাদু হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা রয়েছে। কৃষক মমিনুল ইসলামের বাগানে জৈবিক পদ্ধতিতে আম উৎপাদন করছেন। তাই দেশের বাহিরে রপ্তানি করার স্বপ্ন দেখছেন তিনি।
এদিকে মমিনুলের এই সাফল্য দেখতে অনেকে বাগান পরিদর্শন করছেন। এমন বাগান করার পরিকল্পনাও নিচ্ছেন অনেকে। বাগান দেখতে আসা বিরল উপজেলার মামুনুর রশিদ জানান, অসময়ে এই আমের কথা শুনেই তিনি এসেছেন আমের বাগানের আম দেখতে। বাগানের আম দেখে তিনিও স্বপ্ন দেখছেন এই আমচাষের।
বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, বেশ সুস্বাদু হওয়ায় কাটিমন জাতের এই আমকে ‘অমৃত’ আমও বলা হয়।
তিনি জানান, এই অঞ্চলের মাটি কাটিমন আমের জন্য বেশ উপযোগী। এই আম আবাদের সম্প্রসারণ করে বিদেশে রপ্তানিরও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলেন, বিরল উপজেলায় ৬ একর জমিতে কাটিমন আমের বাগান রয়েছে এবং কৃষকদের এই আমচাষে উৎসাহিত করছেন তারা।
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস

