অ্যাঙ্গোলায় খেলতে যাওয়ার আগে টিকা নিতে হবে মেসিদের
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটি আয়োজন করছে এক বিশেষ প্রীতি ম্যাচ—প্রতিপক্ষ লিওনেল মেসিদের আর্জেন্টিনা। রাজধানী লুয়ান্দায় ম্যাচটি মাঠে গড়াবে ১৪ নভেম্বর। তবে মাঠে নামার আগে বিশ্ব চ্যাম্পিয়নদের যেতে হবে ক্লিনিকে, টিকা নিতে হবে তাদের সবাইকে।
আফ্রিকার ওই অঞ্চলের স্থানীয় রোগ থেকে রক্ষায় স্কালোনির দলের খেলোয়াড়দের নিতে হবে একগুচ্ছ প্রতিরোধমূলক টিকা। বাধ্যতামূলক হলুদ জ্বরের টিকার পাশাপাশি আফ্রিকার ওই অংশে ভ্রমণকারীদের মোট সাত ধরনের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুযায়ী, মধ্য আফ্রিকার দেশগুলোয় প্রবেশের আগে গ্রীষ্মমণ্ডলীয় নানা রোগের বিরুদ্ধে টিকা নেওয়া বাধ্যতামূলক। আর্জেন্টিনা দলের সদস্যদের পোলিও, হেপাটাইটিস এ, টাইফয়েড, কলেরা এবং মেনিনোকোকাল মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ঐচ্ছিকভাবে হেপাটাইটিস বি, টিটেনাস, ডিফথেরিয়া, ম্যালেরিয়া ও জলাতঙ্কের টিকাও নিতে পারবেন তাঁরা।
এই শর্ত পূরণের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। প্রথম খেলোয়াড় হিসেবে টিকা নিয়েছেন জিওভান্নি লো সেলসো। তিনি স্পেনে টিকা নেওয়ায় কোপা দেল রের ম্যাচের আগে রিয়াল বেতিসের শেষ অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি।
অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটির অর্থনৈতিক দিকও কম নয়। স্পোর্টস নিউজ আফ্রিকা জানিয়েছে, এই প্রীতি ম্যাচ আয়োজনের জন্য অ্যাঙ্গোলা সরকার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে (এএফএ) দিচ্ছে প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা।
সাম্প্রতিক বছরগুলোয় অ্যাঙ্গোলায় ফুটবলের জনপ্রিয়তা অনেক বেড়েছে। মাঠে দর্শকের ভিড়ও বাড়ছে দ্রুত। সেই উচ্ছ্বাসকেই কেন্দ্র করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন ঐতিহাসিক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মরক্কোও চেয়েছিল আর্জেন্টিনার বিপক্ষে খেলতে। তবে অ্যাঙ্গোলার প্রস্তাবটাই ছিল সবচেয়ে লোভনীয়। তাই শেষ পর্যন্ত মেসিদের গন্তব্য—লুয়ান্দা।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











