আইসিইউ থেকে কেবিনে কণ্ঠশিল্পী ফরিদা পারভীন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১৪ জুলাই ২০২৫ সোমবার
ছেলের সঙ্গে ফরিদা পারভীন। ছবি : ফেসবুক থেকে নেওয়া
আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে জনপ্রিয় লালনগীতি শিল্পী ফরিদা পারভীনকে। আগের চেয়ে তিনি এখন অনেকটাই ভালো আছেন। তবে তার সুস্থতার জন্য ভিজিটর নিয়ন্ত্রনের কথা বলেছেন চিকিৎসকরা।
মায়ের এ সুস্থতা কিছুটা নিশ্চিত করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ছেলে ইমাম জাফর নোমানী। সামাজিকমাধ্যমে জানিয়েছেন সেই খুশির খবর।
তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ফরিদা পারভীন। অবস্থার দ্রুত অবনতি ঘটে— ধরা পড়ে মস্তিষ্কে রক্তক্ষরণ, রক্তে সংক্রমণ, কিডনি বিকল। চেতনা হারিয়ে ফেলেন। চিকিৎসকদের সিদ্ধান্তে নেওয়া হয় আইসিইউতে। আশঙ্কাজনক অবস্থায় চারপাশে নেমে আসে উৎকণ্ঠা, অনিশ্চয়তা আর প্রার্থনার ঘনঘটা।
দেশজুড়ে সংগীতানুরাগীরা তখন ফরিদার সুস্থতার জন্য প্রার্থনায় মুখর। অর্থ সংকটে না পড়ার জন্য এগিয়ে আসেন অনেক শুভার্থী। সে চেষ্টায় যেন সাড়া দেন সৃষ্টিকর্তা। দিন পেরিয়ে অবশেষে শুক্রবার (১২ জুলাই) শিল্পীকে কেবিনে স্থানান্তর করা হয়।
ফেসবুকে ছেলে ইমাম জাফর নোমানী লেখেন, ‘আম্মাকে এইমাত্র আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার বলেছেন ভিজিটর নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আবারো আগের মতো হয়ে যাবে। সবাইকে আবারো অনুরোধ করছি, হাসপাতালে ভিড় না করতে।’
গত ৫ জুলাই হাসপাতালে ভর্তি হওয়ার পর ফরিদার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড। শুরু হয় নিবিড় পর্যবেক্ষণ। সপ্তাহে তিনবার চলছে ডায়ালাইসিস। এখনো পূর্ণ সুস্থ নন শিল্পী, তবে পরিবার আশাবাদী— খুব শিগগিরই বাসায় ফিরবেন তিনি।
রাজশাহী বেতারে নজরুলসংগীত দিয়ে ক্যারিয়ার শুরু করা ফরিদা পারভীন দেশজ সংগীতের অনন্য প্রতিভা। ১৯৮৭ সালে একুশে পদক, ২০০৮ সালে জাপানের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার এবং ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










