আওয়ামী লীগের যৌথ সভা আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা শুক্রবার (১৬ ফেব্রয়ারি) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যৌথ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে হঠাৎ করেই আওয়ামী লীগের এই যৌথ সভা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা উঠেছে, হঠাৎ করে সহযোগী ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে আওয়ামী লীগের যৌথসভা। জানা গেছে, একুশে ফেব্রুয়ারি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মার্চ মাসকে ঘিরে নানা অনুষ্ঠান ও সভা সমাবেশ বিষয়ে এই সভায় আলোচনা হবে।
তবে এর বাইরে ভিন্ন কথা নিয়েও রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে। বর্তমানে প্রধানমন্ত্রী জার্মানির সফরে রয়েছেন। এসময় বিএনপির কর্মসূচি, মির্জা ফখরুলের জামিন ও তার সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ও ড. ইউনূসের বিষয়টি সমসাময়িক রাজনীতে মাঠ উত্তপ্ত করেছে। এছাড়া সামনেই উপজেলা নির্বাচন, ধারণা করা হচ্ছে সে নির্বাচনে বিএনপি ও তার জোট অংশগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে দলীয় প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীদের ভূমিকা বিষয়ে আলোচনা হবে।
তবে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, এটি একটি নিয়মিত সভা ছাড়া আর কিছু নয়। এই যৌথ সভায় মূল একুশে ফেব্রুয়ারি ও মার্চ মাসের কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



