আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ঢাকায় আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা রাজধানীতে হরতাল ডেকেছে বিএনপি। আজ শনিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
রাজধানীবাসীকে শান্তিপূর্ণভাবে এ হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। এ সময় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন বিএনপির পক্ষ থেকে প্রত্যাখ্যানেরও ঘোষণা দেন মির্জা ফখরুল।
এর আগে, আজ সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট শুরু হয় এবং ভোটারদের ‘স্বল্প উপস্থিতি’, বিক্ষিপ্ত সহিংসতা ও ভোটকেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগের মাঝ দিয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
এ নির্বাচনে ভোটগ্রহণ কাজে প্রচলিত ব্যালট পেপারের বদলে পুরোপুরিভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়। এ নিয়ে ভোটার ও প্রার্থী উভয়ের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ঢাকার দুই সিটিতে ভোটার রয়েছেন সাড়ে ৫৪ লাখেরও বেশি।
প্রাথমিক তথ্য অনুযায়ী কেন্দ্রে ভোটারদের হাজির হওয়ার হার ছিল কম। তবে কত শতাংশ ভোটার ভোট দিয়েছেন তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
ঢাকা উত্তরে মেয়র হওয়ার দৌড়ে আছেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম ও বিএনপির তাবিথ আউয়াল। ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের শেখ ফজলে নূল তাপস ও বিএনপির ইশরাক হোসেন।
এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বিকালে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দিতে দিতে বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপির কর্মীরাও তাদের কার্যালয় থেকে পাল্টা স্লোগান দেন। এর জেরে তাদের মাঝে সংঘর্ষ এবং ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




