এবার সাইকোলজিক্যাল থ্রিলারে মধুমিতা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৪ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
এক রহস্যময় গল্প এবার বড় পর্দায় নিয়ে আসছেন বিজ্ঞাপন জগতের পরিচিত নাম সৌমাভ ব্যানার্জি। তার প্রথম কমার্শিয়াল ফিচার ফিল্ম 'অটবী' সাইকোলজিক্যাল থ্রিলারে রয়েছে হরর, মিস্ট্রি ও ক্রাইমের নানা উপাদান।
আর এই বহুস্তরীয় গল্পের অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকারকে। পরিচালকের এই নতুন কাজে মধুমিতার পাশাপাশি রয়েছেন সাহেব ভট্টাচার্য, রাহুল অরুণোদয় ব্যানার্জি, আরিয়ান ভৌমিক এবং নবাগতা ইনায়া চৌধুরী।
পরিচালক সৌমাভের কথায়, ‘জাপানে কাল্পনিকভাবে তৈরি এক 'সুইসাইড ফরেস্টের' ধারণা থেকে অনুপ্রাণিত হয়েই ছবির মূল কনসেপ্ট তৈরি হয়েছে। এক জঙ্গলে হারিয়ে যাওয়া বোনকে খুঁজে বের করার আড়ালে আসলে নিজেদের ভেতরের যন্ত্রণা আর লুকানো শত্রুদের খুঁজে দেখাই এই চিত্রনাট্যের মূল প্রেক্ষাপট।’
গল্পের শুরুটা হয় এক মর্মান্তিক পারিবারিক দুর্ঘটনা দিয়ে, যেখানে ছোট দুই বোন ডিম্পল ও তানিয়া তাদের বাবা-মায়ের ভয়াবহ মৃত্যু চোখের সামনে দেখে। এই ট্রমা তাদের মধ্যে এক দৃঢ় মানসিক বন্ধন তৈরি করে। এর মাঝেই পুলিশ ডিম্পলকে জানায়, তার ছোট বোন তানিয়া নিখোঁজ। তদন্তে উঠে আসে, তানিয়াকে শেষবার দেখা গিয়েছিল স্থানীয়দের কাছে আত্মহত্যার জায়গা হিসেবে পরিচিত, নিষিদ্ধ 'চামসুট্টি' জঙ্গলের সামনে।
নিজের নতুন কাজ নিয়ে মধুমিতা সরকার বলেন, ‘কাজটা করতে গিয়ে অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে। এমন কনসেপ্টে আগে কাজ করিনি। সৌমাভদা খুব ঠান্ডা মাথার মানুষ। তার সঙ্গে এবং সাহেবদা, রাহুলদা, ইনায়া, আরিয়ানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও দুর্দান্ত। ঝাড়গ্রামের জঙ্গলে ছবির প্রথম পর্বের শুটিং করেছি আমরা।’
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬









