আগুন থেকে মালিকের প্রাণ বাঁচালো পোষা টিয়া
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫২ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার
আগুন থেকে মালিকের প্রাণ বাঁচালো পোষা টিয়া
পোষ্যদের সম্পর্কে অনেক মজার ঘটনাই শোনা যায়। তবে অস্ট্রেলিয়ার এক ব্যক্তির পোষা টিয়া যে ভাবে তার মালিকের প্রাণ বাঁচাল জানলে অবাক হতে হয়। ব্রিসবেনে এক ব্যক্তিকে আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দিল তার পোষা টিয়া। শুধু তাই নয়, দমকল কর্মীদের বক্তব্য, ওই টিয়ার জন্য আগুন অন্যান্য বাড়িতেও ছড়িয়ে পড়েনি। অনেক আগে নেভানোর কাজ শুরু করা গেছে।
ব্রিসবেনের বাসিন্দা অ্যান্টন এনগুয়েন। আজ বুধবার তাঁর বাড়িতে আগুন লাগে। তিনি তখন ঘুমের মধ্যে। ঘরের স্মোক ডিটেক্টর কাজ করার আগেই সতর্ক করে দেয় পোষা টিয়া পাখিটি। যার ফলে আগুন অ্যান্টনকে ঘিরে ফেলার আগেই তিনি কিছুটা সময় পেয়ে যান ঘর থেকে বার হওয়ার।
অ্যান্টন জানিয়েছেন, তিনি প্রথমে কিছু বুঝতেও পারেননি। কারণ, তখনও স্মোক অ্যালার্ম বাজতে শুরু করেনি। কিন্তু তার পোষা টিয়া ‘এরিক’ ধোঁয়ার গন্ধ পেয়েই চিৎকার করতে শুরু করে। বার বার ‘অ্যান্টন’, ‘অ্যান্টন’ বলে ডাকতে থাকে। আর তাতেই ঘুম ভেঙে যায় তার। বুঝতে পারেন খারাপ কিছু একটা ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গে তিনি এরিককে নিয়ে দরজা খুলে বাড়ির বাইরে চলে আসেন। বাড়ির পিছনে গিয়ে তিনি দেখেন ঘর থেকে ধোঁয়া বার হচ্ছে।
কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের ইন্সপেক্টর ক্যামেরন থমাস বলেন, “বুদ্ধিমান টিয়া পাখিটির অ্যান্টন, অ্যান্টন চিৎকারই দু’জনের প্রাণ বাঁচিয়ে দিল। স্মোক ডিটেক্টর কাজ করার আগেই টিয়াটি বুঝতে পেরে যায় কোথাও আগুন লেগেছে।” সময় মতো দমকল পৌঁছে যাওয়ায় আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়া থেকে আটকানো গিয়েছে বলে জানিয়েছেন থমাস।
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট