ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২১:৪২:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

আজ ঢাকাসহ ৪ বিভাগে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। 
একই দিন রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অন্তর্গত জেলার সব জেলা ও মহানগরে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে। পরে সেটি ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন।

সামবেশে সভাপতিত্ব করবেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশের পর একটি শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজের রাস্তা হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে শেষ হবে।