আজ থেকে চারদিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ এএম, ২১ ডিসেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি।
নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার স্থাপনের জন্য আগামী চারদিন বন্ধ থাকবে বেসরকারি পদ্মা ব্যাংকের সেবা। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রোববার রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত এ ব্যাংকে লেনদেন করা যাবে না। এরপর থেকে আবার যথানিয়মে লেনদেন করতে পারবেন গ্রাহক।
সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে পদ্মা ব্যাংকের আবেদনে সম্মতি দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারার ক্ষমতা বলে কেন্দ্রীয় ব্যাংক এ সম্মতি দিয়েছে।
সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য বিভিন্ন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে সাময়িকভাবে সেবা বন্ধ রাখে। পদ্মা ব্যাংকের সেবা বন্ধের এ সময়ের মধ্যে তিন দিনই সরকারি ছুটি। কেননা, ২৩ ও ২৪ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি। আর আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মীয় বড় দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে।
২০১৩ সালে ফারমার্স নামে যাত্রা শুরু হয় পদ্মা ব্যাংকের। তবে বিভিন্ন অনিয়মের কারণে পরবর্তী সময়ে ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা হয়। এ ছাড়া আগের পরিচালনা পর্ষদ ভেঙে নতুনভাবে গঠন করা হয়। ব্যাংকটির মালিকানায় যুক্ত করা হয় রাষ্ট্রীয় মালিকানার সোনালী, জনতা, অগ্রণী, রূপালী এবং সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র






