ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ৭:১০:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

আজ ভারতের সামনে বাংলাদেশের মেয়েরা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ২৪ মার্চ ২০২৩ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শক্তিশালী ভারতের মোকাবিলা করবে লাল সবুজের প্রতিনিধিরা।

পাঁচ দলের সাফ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ইউরোপের দেশ রাশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেছে বাংলার মেয়েরা। তাই ভারতের বিপক্ষে হারলে আসরে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আর থাকবে না বাংলাদেশের।

এদিকে ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘রাশিয়ার বিপক্ষে আমাদের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করলেও ফলাফল আশাব্যাঞ্জক হয়নি। ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাই। আশাকরি জয়ের ধারায় ফিরতে পারব।’

অন্যদিকে আজ বিকেলে ভুটান ও রাশিয়া মুখোমুখি হবে। ভুটান তাদের প্রথম দুই ম্যাচেই হেরে যাওয়ায় আগেই ছিটকে গেছে। তাই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারানো ভারত যদি আজকের ম্যাচে হারে তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে। তখন বাংলার মেয়েরা নেপালকে হারালে শিরোপার পথে টিকে থাকবে। আর ভারত যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে রাশিয়া-ভারত ম্যাচটি শিরোপা নির্ধারণে রূপ নেবে।