ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:৪৪:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

আজ শান্তিতে নোবেল ঘোষণা : মালালার নাম শীর্ষে

আপডেট: ০৬:৫৮ পিএম, ১০ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার

 ডেস্ক নিউজ, উইমেননিউজ২৪.কমMalala_Pic ঢাকা : আজ এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কারজয়ীদের সম্ভাব্য শীর্ষে রয়েছে মালালার নাম। সে যাতে নোবেল শান্তি পুরস্কার পায়, সেজন্য পাকিস্তানে মালালার গ্রাম সোয়াতের মিনগোরায় গোপনে প্রার্থনাও করছে স্কুল শিক্ষার্থীরা। তার বান্ধবীদেও বিশ্বাস সেই পাবে এই পুরস্কার। এদিকে মালালা ইউসুফজাইর থলিতে আরও একটি পুরস্কার সংযোজিত হয়েছে গতকাল। এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শাখারভ মানবাধিকার পুরস্কার পেলেন পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের এই কর্মী। সোভিয়েত পদার্থবিদ ও মানবাধিকার আন্দোলন কর্মী আন্দ্রেই শাখারভ স্মরণে ইউরোপীয় পার্লামেন্ট মানবাধিকার রক্ষা ও স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য প্রতিবছর এ পুরস্কার দেয়। ৬৫ হাজার মার্কিন ডলার মূল্যমানের এ পুরস্কার ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার হিসেবে বিবেচিত।Malala_Pic_02 শান্তির জন্য জঙ্গিদের সঙ্গে সংলাপে বসতে হবে বলে সম্প্রতি মন্তব্য করেছে পাকিস্তানের কিশোরী নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। তালেবানের গুলিতে আহত হওয়ার পর প্রথমবারের মতো বিবিসি প্যানোরোমাকে দেয়া সাক্ষাৎকারে মালালা বলেছে, আমি ভবিষ্যতে রাজনীতিবিদ হতে চাই। আমি আমার দেশের ভবিষ্যৎ পাল্টে দিতে চাই। কোনো প্রবিবন্ধকতা নয়; পাকিস্তানের নারীরা বাঁচবে স্বাধীন ও মুক্তভাবে-আমি তা চাই। ২০১২ সালের ৯ অক্টোবর স্কুলবাসে তার ওপর হামলা চালায় তালেবান জঙ্গিরা। নারী অধিকার নিয়ে প্রচারণা করার জন্য তাকে হত্যার চেষ্টা করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ১৬ বছরের মালালাকে যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসা করা হয়। ৯ অক্টোবর মালালার ওপর হামলার এক বছর পূর্তি হলো। ১১ অক্টোবর’২০১৩