আজ শুরু বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
আজ রোববার শুরু হচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট। সারা দেশে থেকে অনুর্ধ্ব-১৭ খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গত কয়েক বছর ধরে দেশের প্রায় সব প্রাইমারী স্কুলের অংশ গ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু’ ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে ‘বঙ্গমাতা’ (অনুর্ধ ১২-১৫) ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে।
যার ফলে প্রতি বছরই প্রচুর সংখ্যক তরুণ খেলোয়াড় উঠে আসছে। এরই ধারাবাহিকতায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবার মাদক মুক্ত সামজ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্ট করতে যাচ্ছে। আজ রোববার টাঙ্গাইলের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. জাফর উদ্দীন, বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। টুর্নামেন্ট থেকে বাছাই করা ফুটবলাররদের বাফুফের মাধ্যমে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে যে মহান নেতার সংগ্রাম ত্যাগ ও অবদানের কথা জাতির সামনে সূর্যের আলোর মত সুস্পষ্ট সেই মহানায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরই দেশব্যাপি মহাসমারোহ আয়োজন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)।
তিনি বলেন, আমরা জানি চলার পথে সর্বদাই বঙ্গবন্ধুকে অনুপ্রাণিত করতেন তার সহধর্মিণী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। আর তাই নারী ফুটবলে বাংলাদেশের সাফল্যকে আরও ত্বরান্বিত করতে এবং বঙ্গমাতার অবদানকে চিরস্মরণীয় করে রাখার মানসে এবারই প্রথমবারের মত আয়োজন করা হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) বিভাগে উপজেলা পর্যায়ে ৪৮২৮টি, জেলা পর্যায়ে ৫৮১টি, বিভাগীয় পর্যায়ে ৬৮টি, ও জাতীয় পর্যায়ে ৮টি দলের সর্বমোট ১,১৩,০৫০ জন খেলোয়াড় অংশ গ্রহণ করবে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) বিভাগে জেলা পর্যায়ে ৫৮১ টি, বিভাগীয় পর্যায়ে ৬৮ টি ও জাতীয় পর্যায়ে আট টি দলে মোট ১১৮২৬ জন খেলোয়াড় অংশ গ্রহণ করবে।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











