আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার
আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ
'কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি' শীর্ষক প্রতিপাদ্যে আজ বুধবার (২৫ নভেম্বর) শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। ১৬ দিন ব্যাপী এ প্রতিরোধ পক্ষ পালনে দেশেও সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ নারী ও শিশু ধর্ষণসহ সকল যৌন সহিংসতা বন্ধের দাবীতে আজ সকালে ১১টায় একযোগে দেশব্যাপী একটি মানববন্ধন করবে। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্মতা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি প্রদান করবে।
দিবসটি উপলক্ষে 'ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ, আসুন নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি' স্লোগানে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটিসহ জেলা শাখাগুলোতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত থাকবেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক সচিব কাজী রওশন আক্তার এবং বাংলাদেশে নিযুক্ত ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর মিয়া সেপ্পো।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে প্রতিবছর ২৫ নভেম্বরের নারীর বিরুদ্ধে সহিংসতা দূরীকরণের দিবস থেকে শুরু করে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত '১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ' ক্যাম্পেইনটি আন্তর্জাতিক পর্যায়ে উদযাপন করা হয়। ১৯৯১ সাল থেকে প্রায় ১৮৭টি দেশের ছয় হাজারেরও বেশি সংস্থা এই প্রচারে অংশ নিয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











