ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১০:৪৮:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

আজ সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী

আপডেট: ১২:৫৩ পিএম, ২২ নভেম্বর ২০১৩ শুক্রবার

Sufia Kamal_Picস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : আজ বুধবার নারীমুক্তি আন্দোলনের অন্যতম নেত্রী কবি বেগম সুফিয়া কামালের ১৪তম মৃত্যুবার্ষিকী৷ ১৯৯৯ সালের এই দিনে তিনি মারা যান৷ ১৯১১ সালে তিনি জন্মগ্রহণ করেন৷ আজ আজিমপুরে তার সমাধিতে পুষ্পার্ঘসহ নানা আয়োজনে তাকে স্মরণ করা হবে৷ সুফিয়া কামাল ছিলেন একাধারে কবি, নারী আন্দোলনের অগ্রণী নেত্রী, ধর্মান্ধতা ও অসামপ্রদায়িকতার বিরুদ্ধে অকুতোভয় যোদ্ধা৷ একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন-সংগ্রামে সুফিয়া কামাল সক্রিয় ছিলেন৷ বাংলা সাহিত্যে বিশেষত কবিতায় তার রয়েছে বিশেষ অবদান৷ বেগম সুফিয়া কামাল ছিলেন একাধারে কবি, নারীমুক্তি সংগ্রামের নেত্রী এবং ধর্মান্ধতা ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে নানা আন্দোলনের পথিকৃত্‍৷ এই কবি আমৃতু্য সাহিত্য চর্চা আর নারীর ক্ষমতায়নে কাজ করেছেন৷ আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিলো তার সক্রিয় অংশ গ্রহণ৷ সুফিয়া কামাল যখন জন্মগ্রহণ করেন তখন নারীশিক্ষা অনেকটা নিষিদ্ধ ছিল৷ সুফিয়া কামাল নিজ উদ্যোগে নিজেকে শিক্ষিত করেই ক্ষান্ত হননি, পিছিয়ে পড়া নারীসমাজকে শিক্ষিত করে তোলার দায়িত্বও কাঁধে তুলে নিয়েছিলেন৷ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তার ছিলো অসামান্য অবদান৷ নারীর অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গড়ে তোলেন বাংলাদেশ মহিলা পরিষদ৷ সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদ গ্রামে জন্মগ্রহন করেন৷ ১৯৩৮ সালে তার প্রথম কাব্যগ্রন্থ 'সাঁঝের মায়া' প্রকাশিত হয়৷ সাহিত্য চর্চায় নারী অঙ্গনে সুফিয়া কামালের অবদান অনবদ্য৷ নারীর গৃহবল্পিব্দ যুগে নানান সংগ্রামের মধ্য দিয়ে কবির বেড়ে উঠা৷ প্রতিষ্ঠানিক শিক্ষার দরজা রুদ্ধ থাকলেও গৃহশিক্ষকের কাছেই কবি শিখেছেন বাংলা, হিন্দী, ইংরেজী, আরবি, উর্দু, কুর্দি, ও ফারসি ভাষা৷ আজ বিকেল সাড়ে তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সামাজিক প্রতিরোধ কমিটি সুফিয়া কামালের স্মরণসভার আয়োজন করেছে৷ ২০ নভেম্বর'২০১৩