আনারসের গ্রাম আশাউড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ৫ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের গ্রাম আশাউড়া। ভারতীয় সীমান্ত ঘেঁষা এ গ্রাম সবার কাছে আনারসের গ্রাম হিসেবেই বেশি পরিচিত। কারণ গ্রামের ভেতরে ঢুকলেই চোখে পড়বে ছোট-বড় টিলায় লাগানো আনারসের সাড়ি। গ্রামের সড়কের পাশে কিংবা বাসা বাড়ির আঙিনায় কিছু না পেলেও আনারসের দেখা মিলবেই। বাংলাদেশের ভেতরে থাকা অন্তত ১০০ টিলায় এ বছর আনারস চাষ হয়েছে।
তবে চাহিদা বেশি থাকায় অধিক উৎপাদনের জন্য বাংলাদেশের টিলা ছাড়াও আনারস চাষে ব্যবহার করা হচ্ছে ভারতের সীমানায় থাকা টিলাগুলো। ভারতের কাছ থেকে জায়গা লিজ নিয়ে বাণিজ্যিকভাবে আনারস চাষ করছেন বাংলাদেশের চাষিরা।
অধিক মিষ্টি ও রসালো হওয়ায় আশাউরার আনারসের খ্যাতি রয়েছে সুনামগঞ্জ জুড়ে। প্রতিবছর জেলার মানুষ অপেক্ষায় থাকেন কবে আশাউরার আনারস বাজারে আসবে। তাই এই আনারস বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন আনারস চাষিরা। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিপক্ক আনারস সংগ্রহ করছেন তারা। এরপর সেই আনারস বাগান থেকে সরাসরি চলে আসে সুনামগঞ্জের বাজারে। সারা জেলার মানুষের চাহিদা মিটিয়ে বাইরেও যাচ্ছে আশাউড়ার আনারস।
স্থানীয় বাসিন্দা আজমত আলী বলেন, আমাদের এলাকার আবহাওয়া ও মাটি আনারসের জন্য উপযোগী। তাই আমাদের এলাকা আনারসের জন্য বিখ্যাত। সবাই আনারসের গ্রাম হিসেবে এক নামে আমাদের গ্রামকে চেনে।
আনারস বাগানের শ্রমিক অমিত রায় বলেন, এখন আনারস তোলার সময়। সারাবছর পরিচর্যা শেষে এখন আনারস কাটতে ব্যস্ত আমরা। সকাল থেকে বিকেল পর্যন্ত আনারস গাছ থেকে কেটে আনি। আনারসের গ্রাম হিসেবে পরিচিত হলেও আনারস বাজারজাত করণের জন্য প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা নেই। প্রত্যেক বাগান সড়ক থেকে বিচ্ছিন্ন। জেলা শহরে যাওয়ার মূল সড়কের অবস্থাও নাজুক। ফলে অনেকটা বিপাকে পড়েছেন আনারস চাষিরা। তবে, সড়ক যোগাযোগ ভালো হলে আনারস চাষের প্রতি কৃষকরা আরও উৎসাহিত হবেন।
কৃষক নিতাই দাস বলেন, গত বছরের মতো এ বছরও আমাদের ভালো ফলন হয়েছে। বাজারে দামও ভালো আছে। আমি এ বছর প্রায় ১০ লাখ টাকার আনারস বিক্রি করতে পারব। তবে আমাদের যে প্রধান সমস্যা তা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যদি প্রয়োজনীয় সড়ক নির্মাণ করা হতো তাহলে সহজে শহরে আনারস পাঠাতে পারতাম। জেলা থেকে বিভিন্ন উপজেলায় যেত। আমাদের এলাকার কৃষক আনারস চাষে আরও উৎসাহ পেত।
উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায়, চলতি বছর সদর উপজেলার প্রায় ৫০০ কেয়ার জায়গায় আনারসের আবাদ হয়েছে। যেখান থেকে কৃষক ৬ কোটি টাকার আনারস বিক্রি করা সম্ভব হবে। বাজারে ভোক্তা পর্যায়ে এসে যার মূল্য হবে অন্তত ১০ কোটি টাকা।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো রাকিবুল আলম বলেন, সুনামগঞ্জের আশাউরা গ্রামে সবচেয়ে বেশি আনারস চাষ হয়। বাংলাদেশের জায়গার পাশাপাশি ভারতের জায়গা লিজ নিয়েও আনারস উৎপাদন করা হচ্ছে। এ বছর বাম্পার ফলন হওয়ায় ও বাজারে ভালো দাম থাকায় কৃষক খুশি। এই আনারস রসালো ও সুস্বাদু হওয়ায় এর খ্যাতিও বেশি। পুরো জেলার চাহিদা মিটিয়ে বাইরের জেলাতেও যাচ্ছে এই আনারস।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



