আন্তর্জাতিক 'মানসিক পাটিগণিত' গ্র্যান্ড চ্যাম্পিয়ন তামজীদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫৯ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
লক্ষ্য আর অধ্যবসায় অটুট থাকলে যে কোন বয়সেই অসাধ্য সাধন করা যায়। আর সেটাই প্রমাণ করে দেখাল সাড়ে আট বছরের বাংলাদেশের শিশু তামজীদ মিরাজ। সম্প্রতি মস্কোতে আন্তর্জাতিক `মানসিক পাটিগণিত` প্রতিযোগিতায় জুনিয়র লেভেল-ফাইভে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে ক্ষুদে গণিতরাজ তামজীদ। সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
মস্কোর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত গণিতের মারপ্যাঁচের প্রতিযোগিতায় দেশের জন্যে গৌরব বয়ে এনেছে সাড়ে আট বছরের শিশুটি।
এ প্রতিযোগিতার জন্যে সারাদেশ থেকে বাছাইপর্বের মাধ্যমে সেরাদের বেছে নেয়া হয়। তামজীদ তার লেভেলে গোটা দেশের মধ্যে সেকেন্ড রানারআপ হয়ে মূল পর্বে অংশ নেয়। গত ২২ জুলাইয়ের এ আয়োজনে বিশ্বের ১৭টি দেশের ৫৩২ জন প্রতিযোগী অংশ নেয়। মোট ১১টি লেভেলে লড়াই করে ৫৮ জন গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জুনিয়র লেভেল-ফাইভ এর শ্রেষ্ঠত্বের আসন দখল করে সে।
প্রস্তুতি সহজ ছিল না। তার মধ্যে ছিল প্রতিজ্ঞা। সেইসঙ্গে গণিতে তার মাথা বেশ ভালো। প্রস্তুতির জন্যে সাড়ে ৩ মাসে তামজীদ ৮০ হাজার ৪৩০টি অংক করেছে। সে ছিল লেভেল-ফাইভের প্রতিযোগী। প্রতিযোগিতায় নির্ধারিত ৫ মিনিটের মধ্যে প্রতিযোগীদের ৭০টি অংকের সমাধান দিতে হয়। এই কঠিন শর্তের মাঝে মাত্র এক মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে সবকটি অংকের সঠিক সমাধান দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় তামজীদ।
গৃহশিক্ষক নয়, মা এবং নানাই তার শিক্ষক। তামজীদের স্বপ্ন বড় হয়ে বিজ্ঞানী হবে। সে স্বপ্ন নিয়েই সামনে এগোতে চায় সে।
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



