আন্তর্জাতিক বাজারে আবারও কমলো সয়াবিনের দাম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ৪ অক্টোবর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমেছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির সরবরাহ মূল্য আরও কমেছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সয়াবিনের মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১২ দশমিক ৭১ ডলারে। গত ২৯ সেপ্টেম্বর যা ছিল ১৩ ডলার ০২ সেন্ট।
বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ উৎপাদক যুক্তরাষ্ট্রের সরকার জানিয়েছে, দেশটিতে সয়াবিনের চাষ ২৩ শতাংশ সম্পন্ন হয়েছে। যদিও এটি বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে যা সামান্য কম।
মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, মার্কিন মুলুকে সয়াবিনের অবস্থার উন্নতি হওয়ায় মজুত পূর্বাভাসের চেয়েও বেশি বেড়েছে। সেই সঙ্গে সরবরাহ হ্রাসের আশঙ্কা কমেছে।
এরই মধ্যে ব্রোকার্স স্টোনেক্স স্নেক্স ডটও বিবৃতি দিয়েছে, ২০২৩ সালে সয়াবিনের উৎপাদন বেড়ে দাঁড়াবে ৪ দশমিক ১৭৫ বিলিয়ন বুশেলে। ১ মাস আগে যে আভাস ছিল ৪ দশমিক ১৪৪ বিলিয়ন বুশেল।
অন্যদিকে, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে প্রত্যাশিত ভূ-অঞ্চলের ৫ দশমিক ২ শতাংশের সয়াবিনের চাষ সম্পন্ন হয়েছে। প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে তা ঘটেছে বলেও জানিয়েছেন দেশটির কৃষি কর্তৃপক্ষ।
ফলে এই দুই দেশ থেকে সরবরাহ ও রপ্তানি বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে সয়াবিনের ব্যাপক দরপতন হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, সোমবার সয়াবিন, সয়াঅয়েল, সয়ামিলের নিট ক্রেতা ছিল কম্মোডিটি ফান্ডগুলো। বিক্রেতাও ছিল বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠানগুলো।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







