আন্তর্জাতিক সম্মাননা পেলেন দীপিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৬ পিএম, ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বলিউডে হালের জনপ্রিয় ও অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিন্তু এক সময় হতাশায় ভুগেছেন এই অভিনেত্রী। এখনো তা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে জানিয়েছেন। নিজের সমস্যার পাশাপাশি সমাজ থেকে হতাশার মতো মানসিক সমস্যার বিষয় দূর করার জন্য লড়াই করছেন তিনি। এ উদ্দেশ্যে ‘দ্য লিভ লাভ লাফ’ নামে একটি সংস্থাও প্রতিষ্ঠা করেছেন।
সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই লড়াইয়ের পুরস্কার পেয়েছেন দীপিকা। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করায় তার হাতে তুলে দেয়া হয়েছে ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’। গতকাল সোমবার এই সম্মাননা গ্রহণ করেছেন তিনি।
পুরস্কার পেয়ে তার অনুভূতি প্রকাশ করে দীপিকা বলেন, এই বিষয়ে আমার তিক্ত-মধুর সম্পর্ক আমাকে অনেক কিছু শিখিয়েছে। যারা হতাশা কিংবা এই ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মোটেও একা নন।
তিনি আরো বলেন, হতাশা ও মানসিক অসুস্থতার জন্য বিশ্ব অর্থনীতিতে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রভাব পড়ে। যখন আমি এই অ্যাওয়ার্ড গ্রহণ করছি, হয়তো বিশ্বের কোথাও একজন আত্মহত্যার পথ বেছে নিয়েছে। হতাশা একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ অসুখ। অন্য অসুখের মতো হতাশা এবং উদ্বেগেরও চিকিৎসা রয়েছে— এটি বুঝতে হবে। এই অসুস্থার অভিজ্ঞতা থেকে আমার লিভ লাভ লাফ সংস্থা চালু করেছি।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








