‘আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য’
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
ছবি : সংগৃহীত
আজ ১৯ সেপ্টেম্বর, শুক্রবার। নব্বই দশকের ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন। ক্ষণিকের জন্য ইন্ডাস্ট্রিতে এসেছিলেন এই কিংবদন্তি; রাতারাতি হয়ে ওঠেন পর্দার স্টাইল আইকন। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে হঠাৎ নিভে যায় তার জীবনপ্রদীপ। তার অনুপস্থিতির তিন দশক পেরিয়ে গেলেও এখনও অমর হয়েই আছেন এই নায়ক; তাই তো এই মহান নায়ককে শ্রদ্ধাভরে স্মরণ করেন সকলে।
সালমান শাহর এবারের জন্মদিবসেও তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় কোনো কমতি দেখা যায়নি। ভক্তদের পাশাপাশি দেশের সিনেমা অঙ্গনের তারকারাও তাকে স্মরণ করছেন। তাদের একজন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। জন্মদিন উপলক্ষে সালমান শাহকে শ্রদ্ধা জানিয়ে ফটোকার্ড পোস্ট করেছেন; প্রকাশ করলেন প্রিয় নায়কের প্রতি তার আবেগ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শাকিব খান তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস এর পক্ষ থেকে একটি ফটোকার্ড শেয়ার করেন, যাতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন সালমান শাহ।’ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মানুষ অমরত্ব পায় তার দ্যুতিময় কর্মের মাধ্যমে। সালমান শাহ তেমনই এক মহান শিল্পীর নাম।’
এরপর নিজেই শাকিব খান পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে মন্তব্য করেন, ‘আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য! আপনি অমর… এখনো বেঁচে আছেন।’
পোস্টটি দেখে ভক্তরাও আপ্লুত হয়েছেন। তারা মন্তব্য ঘরে সালমান শাহর অমরত্ব স্বীকার করেন, সঙ্গে শাকিব খানের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








