আফগান নারী: জোরে কথা ও অন্য পুরুষের দিকে তাকানো নিষেধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৫ আগস্ট ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
আফগানিস্তানের নারীদের জনসম্মুখে জোরে কথা বলা নিষিদ্ধ করতে নতুন আইন পাস করেছে তালেবান সরকার। এর ফলে গণপরিবহণে জোরে কথা বলা কিংবা জনসম্মুখে গান গাওয়ার মতো কাজ আফগান নারীরা করতে পারবেন না।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
তালেবান সরকারের মুখপাত্র মৌলভি আব্দুল গাফর ফারুক বলেছেন, গত বুধবার তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা আইনটির অনুমোদন দিয়েছেন।
নতুন আইনে বলা হয়েছে, নারীদের যদি ঘরের বাইরে বের হতেই হয়, তাদের অবশ্যই পুরুষদের থেকে নিজেদের মুখ ও শরীর কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবং তাদের কণ্ঠস্বরও গোপন রাখতে হবে। নারীদের পোশাক যেন কোনোভাবেই পাতলা, ছোট বা আঁটসাটো না হয়, সেটিও আইনে উল্লেখ করা হয়েছে।
তালেবানের জারি করা নির্দেশনায় আরও বলা হয়েছে, নারীদের কণ্ঠস্বর প্রলুব্ধকর, তাই নারীদের জনসম্মুখে গান গাওয়া, আবৃত্তি করা বা উচ্চস্বরে পড়াশোনা করা উচিত নয়। রক্ত বা বিবাহের সঙ্গে সম্পর্কিত নয় এমন পুরুষদের দিকে নারীদের তাকানোও নিষিদ্ধ করেছে তালেবান।
মৌলভি আব্দুল গাফর ফারুক বলেন, ‘শরিয়া এই আইনটি পুণ্যের প্রচার ও পাপাচার থেকে মানুষকে দূরে রাখতে সহায়তা করবে ইনশাআল্লাহ।’
যেসব নারী এই নতুন আইন অমান্য করবে, তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলেও নতুন আইনে বলা হয়েছে।
নতুন এই আইন আফগান নারীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন, নারীদের ওপর তালেবান সরকারের নিষেধাজ্ঞাই আফগানিস্তানের আন্তর্জাতিক মূলস্রোতে শামিল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা






