আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীর পরিবারকে সুপ্রভাত পরিবহনের মালিককে সাত দিনের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নিহত এ শিক্ষার্থীর পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
আজ বুধবার এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে এ রুল জারি করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে বিআরটিএ, পুলিশের ট্রাফিক বিভাগ, বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ সেন্টারকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদদুস কাজল এসব তথ্য জানিয়েছেন। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে আজই তিন রিটটি করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রগতি সরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে বাসচাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী। এরপরই রাস্তায় নেমে প্রতিবাদ জানায় শিক্ষার্থীা। গতকাল দিনভর বসুন্ধরা গেটের সামনে অবস্থান করে বিকেলের দিকে কর্মসূচি স্থগিত করা হয়। এরপর আজ সকাল থেকে তারা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন। পুরান ঢাকা, ধানমন্ডি, উত্তরাতেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বলে খবর রয়েছে।
-জেডসি
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






