আমদানি হচ্ছে, রোজায় বাড়বে না নিত্যপণ্যের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১২ পিএম, ২৮ জানুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
পবিত্র রমজান মাস উপলক্ষে বিদেশ থেকে পণ্য আমদানি করা হচ্ছে। ফলে রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে দিরাই উপজেলার বড়নগদিপুর বাজারে আয়োজিত সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সালমান এফ রহমান বলেন, রমজান মাস উপলক্ষে বিদেশ থেকে পণ্য আমদানি করেছে সরকার। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান বিদেশ থেকে পণ্য আমদানি করা হচ্ছে। ফলে ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না। দেশে রমজান মাসে পণ্যের দামও বাড়বে না।
তিনি বলেন, দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে সব রাষ্ট্র অভিনন্দন জানিয়েছে। কিছুদিন আগে বিদেশি রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচনের আগে অনেক ধরনের গুজব ছড়ানো হয়েছিল, এখন গুজব আর নেই উল্লেখ করে তিনি বলেন, এখন সব গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে। দেশের সংবিধান অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। আমরা একটি ভালো সরকার পেয়েছি। এখন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে।
কোভিড, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এখন গাজা যুদ্ধের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা কিছুটা মন্দা ছিল। এখন এসবের প্রভাবমুক্ত করতে হবে। অর্থনৈতিক কয়েকটি বিষয় নতুন করে আমাদের সংস্কার করতে হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, অর্থনীতি সঠিক অবস্থায় চলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ কোনো অর্থনৈতিক সংকটে পড়বে না। আমাদের অর্থনৈতিক শক্তি হলো কৃষিখাত, সেটা এখনও সঠিক অবস্থায় আছে। কৃষিতে আমাদের বাম্পার ফলন হয়েছে। এটা আমাদের জন্য একটি বিরাট সম্পদ। পিয়াজ ডাল ভোজ্যতেল বাংলাদেশে রপ্তানি করবে ভারত। দুই দেশের বাণিজ্যমন্ত্রী এসব বিষয় নিয়ে কথা বলেছেন। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি করে।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য একে আব্দুল মোমেন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস, হাবিবুর রহমান, ব্রিটিশমন্ত্রী পল স্টুয়ার্ট স্কুলি, ব্রিটিশ এমপি নীল এলান জন কলি, এন্ডু হাওয়ার্ড ওয়েস্টার্ন, বীরেন্দ্র কুমার শর্মা, ডোমেনিক হেনরী, জিও মফিড, ইভেলিনা রুডাসলা ভবা, এনিয়া লিয়েভা, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া








