আমের রাজ্যে চাষির স্বপ্ন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাংলার বুকে এক টুকরো আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ। গাছের শাখায় শাখায় ঝুলে আছে রসালো কাঁচা আম। প্রকৃতি যেন আপন হাতে সাজিয়েছে এই রাজ্য। জেলার উর্বর মাটি, অনুকূল জলবায়ু এবং কৃষকের অভিজ্ঞতা মিলিয়ে এখানে উৎপন্ন হয় বিশ্বের অন্যতম সুস্বাদু ও সুগন্ধি আম।
চাঁপাইনবাবগঞ্জ শুধু একটি জেলা নয়। শত শত বছর ধরে এখানকার মাটি ও মানুষের বন্ধনে যে ফলটি হয়ে উঠেছে পরিচয়ের প্রতীক, তা হলো আম। বৃটিশ আমল থেকেই এখানে পরিকল্পিত ভাবে আম চাষের সূচনা হয়।
এ জেলা দেশের অন্যতম প্রধান আম উৎপাদনকারী অঞ্চল। জেলার শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল ও সদর উপজেলায় বিস্তীর্ণ আম বাগান আছে। প্রতি বছর গ্রীষ্মকালে এখানকার আম চাষিরা ক্ষীরসাপাত, হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আশ্বিনা, আম্রপালি, গোপালভোগসহ নানা জাতের আম উৎপাদন করেন।
আমগুলো শুধু দেশের বাজারেই নয়, বিদেশেও রপ্তানি হয়। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলায় আছে বাংলাদেশের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আমের পাইকারি বাজার ‘কানসাট আম বাজার’। যা শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে অবস্থিত।
কানসাট আম বাজার বাংলাদেশের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আমের পাইকারি বাজার হিসেবে পরিচিত। গ্রীষ্ম এলেই এখানে শুরু হয় উৎসবের আমেজ। মাঠে মাঠে, গাছে গাছে, বাড়ির আঙিনায়, হাটে-বাজারে সবখানেই শুধু আম আর আম।
আম চাষ শুধু একটি পেশা নয়। এ যেন মানুষের জীবনের ছন্দ, পরিবারের হাসি, সন্তানের শিক্ষার খরচ আর ভবিষ্যতের আশ্বাস। তবে সেই আনন্দময় রাজ্যে মাঝেমধ্যে হানা দেয় অজানা শঙ্কা। জলবায়ুর অনিশ্চয়তা, অসময়ে ঝড়-বৃষ্টি আর রোগবালাই চাষিদের কপালে ভাঁজ ফেলে দেয়। তবুও হাল ছাড়েন না চাষিরা।
আধুনিক প্রযুক্তি আর সরকারের সহায়তায় চাষিরা স্বপ্ন আঁকেন নতুন করে। কেননা আম কেবল একটি ফল নয়। ভালোবাসা, ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতীক। এই আমের ঘ্রাণ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। ছুঁয়ে যায় সবার মন। মনে করিয়ে দেয়, আমরা এক সোনালি রাজ্যের উত্তরাধিকারী।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল

