ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২০:৫৩:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩২ এএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। দুর্দান্ত এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আলবিসেলেস্তেদের জালে গুনে গুনে ১০ গোল দেন সেলেসাওরা। বিপরীতে একটি গোলও করতে পারেনি আর্জেন্টিনা।

চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের পর্দা নামবে ১৩ আগস্ট ফাইনাল দিয়ে। ১০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিল নিজেদের চার ম্যাচের চারটিতেই জয় পায়।

তবে আর্জেন্টিনা চার ম্যাচে জয় পায় কেবল একটিতে। ইতোমধ্যে শেষচার নিশ্চিত করেছে ব্রাজিল-চিলি ও প্যারাগুয়ে- কলম্বিয়া। শনিবার ভোরে প্রথম সেমিতে মুখোমুখি হবে প্যারাগুয়ে-কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ব্রাজিল-চিলি