আর্ত মানবতার সেবায় দেশের নারীরা আন্তরিক: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১২ পিএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার
সংগৃহীত ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আর্ত মানবতার সেবা ও সমাজ বিনির্মাণে এদেশের নারীরা সব সময়ই আন্তরিক। অসীম সাহসী নারীদের আজীবন সংগ্রামের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে।
আজ শনিবার জাতীয় জাদুঘরে অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদ আয়োজিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
এসময় তিনি উপমহাদেশের প্রথম বাঙালি মুসলিম চিকিৎসক অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং উপ উপাচার্য মো. জাহিদ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ডা. লতিফা শামসুদ্দিন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ও অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদের সভাপতি ড. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ডা. মো. নাজমুল করিম মানিক।
স্পিকার বলেন, অধ্যাপক ডা. জোহরা কাজী তার বর্ণাঢ্য কর্মময় জীবনে একাগ্রভাবে আর্ত মানবতার সেবায় কাজ করে গেছেন। তিনি (জোহরা কাজী) ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসাসেবা প্রদান করেছেন। ঢাকা মেডিকেলে তিনিই প্রথম নারীদের আলাদাভাবে চিকিৎসাসেবা পাওয়ার ব্যবস্থা করেছেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হলে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তীতে সফল কর্মের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে অধ্যাপক ডা. জোহরা কাজী বেঁচে থাকবেন।
ডা. জোহরা কাজীর আদর্শে চিকিৎসকরা অনুপ্রাণিত হলে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু প্রতিরোধে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচকগুলো অর্জন করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চীফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বস্তরে নারীরা সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সরাসরি নির্বাচিত হয়ে এবং সংরক্ষিত মহিলা আসনের মাধ্যমে নারীরা সংসদে প্রতিনিধিত্ব করারও সুযোগ পাচ্ছেন।
বিএসএমএমইউ’র উপাচার্য বলেন, ডা. জোহরা কাজী মা ও প্রসূতি চিকিৎসায় সারাজীবন কাজ করছেন। তাঁর অবদানের কথা স্মরণ করে এই বিশ্ববিদ্যালয়ের মা ও প্রসূতি বিভাগের ওয়ার্ডকে অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী নামকরণ করা হবে।
অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ, আমন্ত্রিত অতিতিরা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








