আর্থ-সামাজিক উন্নয়নে ৬২ বছর পার করলো বার্ড
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৮ মে ২০২১ শুক্রবার
৬২ বছর পার করলো বার্ড
পল্লী দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৫৯ সালের ২৭ মে বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. আখতার হামিদ খান পল্লী উন্নয়ন একাডেমি যাত্রা শুরু করেন। কুমিল্লা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে লালমাই পাহাড় সংলগ্ন প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত কোটবাড়ীতে ১৫৬ একর জমির উপর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রতিষ্ঠা করা হয়।
বার্ড সূত্র জানায়, বার্ড এর প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ২ হাজার ৯৯০টি বিভিন্ন মেয়াদে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও অবহিতকরণ কর্মসূচির মাধ্যমে সরকারি বেসরকারি জনপ্রতিনিধি, দেশী বিদেশী উন্নয়ন সম্পৃক্ত ব্যক্তিত্ব ৩ লাখ ১০ হাজার ২০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বর্তমান সরকারের ২০০৯ হতে ২০২০ সালের মধ্যে বার্ড সরকারি ও উন্নয়ন গবেষণা সহযোগী সংস্থাসমূহের সহায়তায় ২৮টি প্রায়োগিক গবেষণা, ৩টি প্রকল্প এবং ১৩টি প্রায়োগিক গবেষণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে দরিদ্র জনগোষ্ঠী উপকারভোগী ৩ লাখ ৩২ হাজার ৯৫২ জন।
পল্লী উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৮৬ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেছে।
একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের গতিশীল নেতৃত্বে কুমিল্লা কোতয়ালী থানায় অসহায় দরিদ্র শ্রমজীবী লোকদের ভাগ্য উন্নয়নে আর্থ সামাজিক পূনর্বাসনে প্রাথমিক অবস্থায় কোতয়ালী থানা কো-অপারেটিভ সোসাইটি গঠন করে কুমিল্লা মডেল হিসেবে প্রশিক্ষণ গবেষণা ও প্রায়োগিক গবেষণা কর্মসূচি চালু করার মধ্যদিয়ে ধীরে-ধীরে একাডেমি বিকশিত হতে থাকে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) বর্তমানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। একাডেমি প্রতিষ্ঠার পর থেকে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার উদ্ভাবনী সফলতায় এশিয়া মহাদেশের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান হিসেবে দেশ বিদেশে একাডেমির সুখ্যাতি রয়েছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় এমডিজি, এসডিজি, ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমূহ বার্ডের সার্বিক কার্যক্রমের অংশ হিসেবে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভূক্ত রয়েছে।
গতকাল ২৭ মে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় । করোনা মহামারীতে সীমিত পর্যায়ে একাডেমির জামে মসজিদে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়ার মাহফিল পরিচালনা করেন বার্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মোশারফ হোসেন আশরাফী। অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক মো. শাহজাহান এবং কর্মকর্তা কর্মচারিরা অংশগ্রহণ করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


