আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ১ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
আশুলিয়ার জামগড়া এলাকায় আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের ১২ বছরের ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার ৬ তলা ভবনের ৪ তলার ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদা বেগমের গ্রামের বাড়ি রাজশাহীতে। স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ায় পৃথক পোশাক কারখানায় চাকরি করতেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান।
তিনি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আটকের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। তারপর দরজা খুলে বিছানার ওপর মা ও ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। পরে বাড়ির মালিক ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ওই ফ্ল্যাটের পাশের ঘরে মোক্তার হোসেনের মরদেহ খুঁজে পায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলের মরদেহ দেখতে পাই। পরে পাশের ঘর থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করেছি। ঘরে প্রচণ্ড দুর্গন্ধ। ধারণা করা হচ্ছে তিন দিন আগে তাদের হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








