আসল গুড় চেনার উপায়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৬ এএম, ২৯ ডিসেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
শীত মানেই হরেকরকম গুড় খাওয়ার উপযুক্ত সময়। নলেন, ঝোলা, পাটালি, দানাসহ নানারকম গুড় এসময় চেখে দেখেন সবাই। খেজুরের গুড় দিয়ে তৈরি হয় লোভনীয় সব পিঠা, পায়েস, মিষ্টি খাবার। কেউবা রুটি-পরোটার সঙ্গে খান ঝোলা আর দানা গুড়।
ভোরবেলা গাছ থেকে সংগ্রহ করা হয় খেজুরের রস। এরপর গনগনে কাঠের আঁচে ধীরে ধীরে রঙ বদলে লালচে রঙ ধারণ করে। রস থেকে তৈরি হয় গুড়। গুড়ের মনমাতানো ঘ্রাণে আকৃষ্ট হন না এমন মানুষ কমই আছেন। কিন্তু সব ভেজালের ভিড়ে খাঁটি গুড়ের খোঁজ পাওয়াই কঠিন। গুড়ের সঙ্গে কেউ মেশান চিনি। কেউবা হলুদ আর চুন মিশিয়ে তৈরি করেন লাল রঙ। তাহলে আসল গুড় চিনবেন কী করে? জানুন তার উপায়-
গুড়ের রং
সাধারণত গুড়ের রং মেটে কিংবা কালচে বাদামি হয়ে থাকে। যদি দেখেন, গুড়ের উপরিভাগ হলদেটে কিংবা সাদাটে দেখাচ্ছে, তাহলে বুঝবেন তাতে রাসায়নিক মেশানো আছে। এমন গুড় কিনবেন না।
স্পর্শ
সামান্য একটু গুড় নিয়ে হাতের তালুতে ঘষুন। যদি তেলতেলে ভাব থাকে, তাহলে বুঝতে হবে এতে ভেজাল মেশানো হয়েছে। সাধারণত গুড়ে তৈলাক্তভাব আনার জন্য মিনারেল অয়েল মিশিয়ে দেওয়া হয়। খাঁটি গুড়ে এমনটা থাকে না। আসল গুড় ম্যাট টাইপ হয়।
স্বাদ ও গন্ধ
গুড় কেনার সময়ে চেখে দেখুন। যদি হালকা নোনতা স্বাদ পান, তাহলে বুঝবেন এতে ভেজাল মেশানো আছে। খাঁটি গুড় নরম হয়, দ্রুত ভেঙে যায়। চটচটেও হয়। গুড় যদি খুব শক্ত হয় তাহলে বুঝতে হবে তাতে চিনি বা কোনো রাসায়নিক মেশানো আছে। আসল খেজুরের গুড়ের সুবাস আনতে নানা রকম রাসায়নিক মেশানো হয় নকল গুড়ে। গন্ধ শুঁকলেই আসল আর নকলের পার্থক্য ধরা যায়।
হাইড্রোক্লোরিক অ্যাসিড টেস্ট
এই পরীক্ষার জন্য এক চামচের মতো গুড় নিয়ে তাতে দুই থেকে তিন ফোঁটা হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশান। যদি দেখেন, গুড় থেকে ফেনা উঠছে তাহলে বুঝবেন এতে রাসায়নিক মেশানো আছে। খাঁটি গুড়ের ক্ষেত্রে এমন ফেনা উঠবে না।
পানির পরীক্ষা
পানির মাধ্যমে সহজেই গুড় পরীক্ষা করা যায়। এক গ্লাস পানি নিয়ে তাতে এক চামচ গুড় মেশান। যদি গুড়ে চকের গুঁড়ো মেশানো থাকে, তাহলে তা গ্লাসের তলায় জমা হবে। অন্যদিকে খাঁটি গুড় সহজেই পানিতে মিশে যাবে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


