ইউটিউবে নতুন নিয়ম আসছে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
ভিডিও স্ট্রিমিং মাধ্যমে ইউটিউব বিরাট পরিবর্তন নিয়ে আসছে। এবার থেকে চরিত্র বদলে যাচ্ছে ওই স্ট্রিমিং মঞ্চে থাকা ‘ডিসলাইক’ বা অপছন্দের বোতামের। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ভিডিও দর্শকরা ‘ডিসলাইক’ করতে পারবেন ঠিকই, কিন্তু কত জন ‘ডিসলাইক’ করলেন তা এক মাত্র জানতে পারবেন ওই ভিডিও নির্মাতা। নতুন নিয়মের মূল উদ্দেশ্য, সংগঠিত ট্রোল-বাহিনীর হাত থেকে ভিডিও কনটেন্ট নির্মাতাদের বাঁচানো।
ভিডিও স্ট্রিমিং সাইট ‘ইউটিউব’-এ ঘুরে বেড়াচ্ছে লাখ লাখ ভিডিও। তার মধ্যে যেটা পছন্দ, তাতে ‘লাইক’ দেন দর্শকরা। আবার অপছন্দের ভিডিওতে ‘ডিসলাইক’-এর বিকল্পও খোলা। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু ভার্চ্যুয়াল দুনিয়া এর মধ্যেই এগিয়ে গিয়েছে অনেকটা পথ। অপছন্দের বিষয়বস্তুকে একযোগে ‘ডিসলাইক’ দিতে দেশে দেশে তৈরি হয়ে গিয়েছে ট্রোল বাহিনী। ‘ইউটিউব’-এর দাবি, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্বাধীন বিষয়বস্তুর নির্মাতারা। এ কারণেই নিয়মে বদল। নেটমাধ্যমের গতিপ্রকৃতি নিয়ে গবেষণা করেন, এমন ব্যক্তিদের একটি অংশের দাবি, ইদেনিং কোনো বিষয়ে আপত্তি জানানোর অন্যতম মাধ্যম হিসেবে পরিগণিত হচ্ছে ‘ইউটিউব’-এ ‘ডিসলাইক’ বোতাম। সংগঠিতভাবে ধারাবাহিক ‘ডিসলাইক’ দেওয়ার প্রবণতা রুখতেই নতুন পদক্ষেপ।
‘ইউটিউব’ জানাচ্ছে, আগে যেমন ‘ডিসলাইক’ বোতাম থাকত, এখনও তেমনই থাকবে। শুধু কতজন ‘ডিসলাইক’ করছেন, তা জানতে পারবেন না দর্শকরা। তা কেবল দেখতে পারবেন ভিডিও নির্মাতা নিজে। কিন্তু প্রশ্ন উঠছে, এভাবে কি স্বাধীন বিষয়বস্তুর নির্মাতাদের মনোবল বাড়ানো যাবে? কারণ যে ভিডিওর মাধ্যমে ‘ইউটিউব’ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে, তাতেই ‘ডিসলাইক’ পড়েছে ৫৩ হাজারের বেশি!
সূত্র: আনন্দবাজার পত্রিকা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







